Logo
Logo
×

বিনোদন

ভয়াবহ দুর্ঘটনার যা বললেন মৌসুমী মৌ

asif

asif

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম

ভয়াবহ দুর্ঘটনার যা বললেন মৌসুমী মৌ

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী-সঞ্চালক মৌসুমী মৌ। গত বুধবার শো শেষ করে ফেরার পথে তাকে বহনকারী গাড়িটিকে সজোরে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে গাড়িটির একাংশ দুমড়ে মুচড়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার কিছু ছবি শেয়ার করে ভীতিকর অভিজ্ঞতা তুলে ধরেছেন মৌসুমী মৌ। এ অভিনেত্রী বলেন, “অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি। শো শেষ করে আসার পথে একটা পিকআপ আমাদের গাড়িকে ধাক্কা দেয়। আমি গাড়ির বাঁ দিক থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুকে, পায়ে আর হাতে ব্যথা পাই। কিন্তু বড় ধরণের কোনো কিছু আমার হয়নি।” ঘটনা ব্যাখ্যা করে মৌসুমী মৌ বলেন, “আমার গাড়ির ঠিক পেছনে বাইকে ছিল আমার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যাপার যদি মুমিনকে পিকআপ ধাক্কা দিত তাহলে মুমিন উড়ে চলে যেত। আর যদি আমার গাড়ির আরেকটু সামনে বা দরজায় মারতো তাহলে আমিও হয়তো আর জীবিত থাকতাম না।” পিকআপের চালকের উগ্র আচরণের কথা উল্লেখ করে মৌসুমী মৌ বলেন, “ড্রাইভারটা চরম বেয়াদব। ওর পিকআপের ব্রেক ঠিক নেই। তার আচরণে মনে হচ্ছিল কিছু খেয়ে সে গাড়ি চালাচ্ছে। ওর মালিক এসে জানালেন, ওর গাড়ি চালানোর কথা না। যাইহোক, কোনটা সঠিক কোনটা বেঠিক জানি না। বেঁচে আছি ভালো আছি, এটাই সবচেয়ে বড় কথা।” এক দশকের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন মৌসুমী মৌ। অভিনয়-উপস্থাপনার পাশাপাশি বিশের অধিক টিভি নাটকে অভিনয় করেছেন। নাম লেখিয়েছেন ওয়েবফিল্মেও।
 

সম্পর্কিত খবর

সপ্তম দিনেও বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, কত আয় করেছে সিনেমাটি?

সপ্তম দিনেও বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, কত আয় করেছে সিনেমাটি?

মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি

মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি

আবারও ভারতে কাজের অনুমতি পেলেন জ্যাকুলিন

আবারও ভারতে কাজের অনুমতি পেলেন জ্যাকুলিন

পোশাক বিতর্ক নিয়ে ক্ষোভ ঝাড়লেন কৃতি শ্যানন

পোশাক বিতর্ক নিয়ে ক্ষোভ ঝাড়লেন কৃতি শ্যানন

সাদা শাড়িতে ¯িœগ্ধ ছড়ালেন মেহজাবীন

সাদা শাড়িতে ¯িœগ্ধ ছড়ালেন মেহজাবীন

দীর্ঘ ১৫ বছর পর জুটি বাঁধছেন শাহরুখ-কারিনা

দীর্ঘ ১৫ বছর পর জুটি বাঁধছেন শাহরুখ-কারিনা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম