Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিপাইনে নিজের স্কুলেই বন্দুক হামলা চালালো শিক্ষার্থী, নিহত ২

asif

asif

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:১৯ পিএম

ফিলিপাইনে নিজের স্কুলেই বন্দুক হামলা চালালো শিক্ষার্থী, নিহত ২

বিশেষ প্রতিনিধি- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর জাম্বোয়াঙ্গার একটি হাইস্কুলে এক বন্দুকধারী ছাত্রের গুলিবর্ষণে অন্য এক শিক্ষার্থী নিহত হয়েছে। পরবর্তীতে ওই হামলাকারী ছাত্র নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার রেডিও স্টেশন ডিজেডএমএম-কে দেওয়া এক সাক্ষাৎকারে জাম্বোয়াঙ্গার মেয়র খাইমার আদান ওলাসো জানান, বন্দুক হামলার ঘটনাটি ঘটেছে ‘অ্যাথেনিও দে জাম্বোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়’ সংলগ্ন হাইস্কুল ক্যাম্পাসে। ঘটনার বর্ণনা দিয়ে মেয়র ওলাসো জানান, হামলাকারী বন্দুকধারী প্রথমে এক শিক্ষককে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে ওই শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এরপরই সে তার এক সহপাঠীকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারী নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করে। বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট এরনাল্ড আন্দাল বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক বিবৃতিতে আন্দাল বলেন, “আমরা এ পর্যন্ত দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছি। সেখানে এখন আর সক্রিয় কোনো বন্দুকধারী নেই।” এর আগে গত জুন মাসে দেশটির তাকলোবান সিটির একটি সরকারি হাইস্কুলে দুই শিক্ষার্থী তাদের ক্যাম্পাসে হঠাৎ গুলিবর্ষণ করলে অন্তত তিন শিক্ষার্থী নিহত এবং আরও প্রায় ২০ জন আহত হয়। ভয়াবহ সেই ঘটনার স্মৃতি তাজা থাকতেই ফের এই বন্দুক হামলার ঘটনা ঘটল। এছাড়া, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনার ১০ দিনের মাথায় ফিলিপাইনে ফের এই বন্দুক হামলার ঘটনা ঘটল।
 
সম্পর্কিত খবর

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

কাতারের উত্তর উপকূলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের উত্তর উপকূলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

সাইপ্রাসে বাংলাদেশি এক যুবককে হত্যার দায়ে আসামির যাবজ্জীবন

সাইপ্রাসে বাংলাদেশি এক যুবককে হত্যার দায়ে আসামির যাবজ্জীবন

জাপানের সঙ্গে বিরোধে ১১ বছর ঝুলে আছে ভারতের প্রথম বুলেট ট্রেন

জাপানের সঙ্গে বিরোধে ১১ বছর ঝুলে আছে ভারতের প্রথম বুলেট ট্রেন

মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল রপ্তানি

মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল রপ্তানি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম