Logo
Logo
×

আন্তর্জাতিক

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের সামরিক বিমানঘাঁটিতে হামলা

asif

asif

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:২০ পিএম

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের সামরিক বিমানঘাঁটিতে হামলা

বিশেষ প্রতিনিধি- রিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অচল একটি সামরিক বিমানঘাঁটিতে গতকাল মঙ্গলবার অজ্ঞাত বিমান হামলা চালিয়েছে। সেখানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাহিনী মোতায়েন রয়েছে বলে নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, গতকাল মঙ্গলবার ভোরে অজ্ঞাত বিমান ইদলিব প্রদেশের আবু দুহুর সামরিক বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে। দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সূত্রটি জানায়, বিমানঘাঁটিটি ২০১২ সাল থেকে অচল। বর্তমানে সেখানে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সিরিয়ার গৃহযুদ্ধের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এ বিমানঘাঁটিতে চালানো হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি। হামলার বিষয়ে এএফপির প্রশ্নের জবাবে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, এ বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই। দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ২০২৪ সালের ডিসেম্বরে ইসলামপন্থী বাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে ইসরাইল সিরিয়ায় কয়েক শত হামলা চালিয়েছে। ইসরাইল এসব বাহিনীকে জিহাদি হিসেবে বিবেচনা করে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট এর আগে উত্তর-পশ্চিমাঞ্চলে জ্যেষ্ঠ জিহাদি নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ক্ষমতা গ্রহণের পর দামেস্কের নতুন কর্তৃপক্ষ আবু দুহুর বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। ২০১৮ সালের শেষ দিক থেকে এটি আসাদের বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। এর তিন বছর আগে বিদ্রোহী ও জিহাদি সশস্ত্র গোষ্ঠীগুলো ইদলিব প্রদেশের বড় একটি অংশ দখল করে নেয়।
 
সম্পর্কিত খবর

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

কাতারের উত্তর উপকূলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের উত্তর উপকূলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

সাইপ্রাসে বাংলাদেশি এক যুবককে হত্যার দায়ে আসামির যাবজ্জীবন

সাইপ্রাসে বাংলাদেশি এক যুবককে হত্যার দায়ে আসামির যাবজ্জীবন

জাপানের সঙ্গে বিরোধে ১১ বছর ঝুলে আছে ভারতের প্রথম বুলেট ট্রেন

জাপানের সঙ্গে বিরোধে ১১ বছর ঝুলে আছে ভারতের প্রথম বুলেট ট্রেন

মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল রপ্তানি

মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল রপ্তানি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম