Logo
Logo
×

আন্তর্জাতিক

কলকাতা বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

asif

asif

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:২৩ পিএম

কলকাতা বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

বিশেষ প্রতিণিধি- ভারতের কলকাতার দমদমে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দমদম বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) বিল্ডিংয়ে অগ্নিকা- ঘটে। এর জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরে। এটিসি বিল্ডিংয়ের তিনতলা থেকে আগুনের ফুলকি দেখতে পান বিমানবন্দরের কর্মীরা। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত দমকল বিভাগে খবর দেওয়া হয়।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রথমে বিমানবন্দরে থাকা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তারা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরো দুটি ইঞ্জিন পাঠানো হয়। মোট তিনটি ইঞ্জিনের চেষ্টায় বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকা-ে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হতাহতের খবরও নেই। তবে গুরুত্বপূর্ণ এই ভবনে আগুন লাগায় কিছু সময়ের জন্য উদ্বেগ তৈরি হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক প্রাথমিক অনুসন্ধানে জানিয়েছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। বিমানবন্দর সূত্রে জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে এটিসি বিল্ডিং তেরঙ্গা রঙের টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল। সেই টুনি লাইট থেকেই কোনওভাবে শর্টসার্কিট হয়ে আগুন লাগতে পারে। তবে আগুন লাগার আসল কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে বৈদ্যুতিক সংযোগ এবং লাইটিং ব্যবস্থাও পরীক্ষা করা হবে।
 

সম্পর্কিত খবর

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

কাতারের উত্তর উপকূলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের উত্তর উপকূলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

সাইপ্রাসে বাংলাদেশি এক যুবককে হত্যার দায়ে আসামির যাবজ্জীবন

সাইপ্রাসে বাংলাদেশি এক যুবককে হত্যার দায়ে আসামির যাবজ্জীবন

জাপানের সঙ্গে বিরোধে ১১ বছর ঝুলে আছে ভারতের প্রথম বুলেট ট্রেন

জাপানের সঙ্গে বিরোধে ১১ বছর ঝুলে আছে ভারতের প্রথম বুলেট ট্রেন

মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল রপ্তানি

মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল রপ্তানি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম