Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

asif

asif

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:০৬ পিএম

বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশেষ প্রতিনিধি- আন্তর্জাতিক বাজারে গতকাল শুক্রবার মূল্যবান ধাতুগুলোর দাম বেড়েছে। রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম তিন ধাতুই চলতি সপ্তাহে মূল্যবৃদ্ধির পথে রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, স্পট রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম বেড়েছে ২ শতাংশ, প্রতি আউন্সে যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৫ দশমিক ২৯ ডলারে। এদিকে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৪৪ দশমিক ৪৪ ডলারে উঠেছে। বাজারে মূল্যবান ধাতুগুলোর চাহিদা ও বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির মধ্যেই সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূল্যবৃদ্ধি দেখা গেছে। এদিকে গতকাল শুক্রবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৭ দশমিক ৪১ ডলারে দাঁড়ায়। এর আগে বৃহস্পতিবারের লেনদেনে স্বর্ণের দাম জুনের শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্পট গোল্ডের দাম বেড়েছে ৩.৬ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৩ দশমিক ৯০ ডলারে উঠেছে। সূত্র: রয়টার্স

সম্পর্কিত খবর

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

কাতারের উত্তর উপকূলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের উত্তর উপকূলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

সাইপ্রাসে বাংলাদেশি এক যুবককে হত্যার দায়ে আসামির যাবজ্জীবন

সাইপ্রাসে বাংলাদেশি এক যুবককে হত্যার দায়ে আসামির যাবজ্জীবন

জাপানের সঙ্গে বিরোধে ১১ বছর ঝুলে আছে ভারতের প্রথম বুলেট ট্রেন

জাপানের সঙ্গে বিরোধে ১১ বছর ঝুলে আছে ভারতের প্রথম বুলেট ট্রেন

মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল রপ্তানি

মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল রপ্তানি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম