Logo
Logo
×

আন্তর্জাতিক

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

asif

asif

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

বিদেশ প্রতিনিধি-: মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে গত বৃহস্পতিবার সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। স্থানীয় সরকার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। সিনালোয়া অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিবালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘কারাগারের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।’ তবে কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পরে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এএফপির একজন প্রতিবেদক জানান, ঘটনাস্থলে একটি সাঁজোয়া যান ও অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখেছেন। সিনালোয়ার জননিরাপত্তা সচিব সিনুহে তেলেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘৯ জন বন্দি এবং কারাগারে দেখা করতে আসা একজন কিশোর প্রাণ হারিয়েছে। এ ছাড়া ১৬ জন বন্দি আহত হয়েছেন।’ মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সিনালোয়া অঙ্গরাজ্যটি মাদক পাচারকারী সিনালোয়া কার্টেলের পরস্পরবিরোধী গোষ্ঠীগুলোর সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেÑ মেক্সিকোর এমন ছয়টি অঙ্গরাজ্যের একটি হলো সিনালোয়া।
 

সম্পর্কিত খবর

ইরানের হামলার মুখে পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধবিমান

ইরানের হামলার মুখে পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধবিমান

মশার কামড়ে প্রাণঘাতী ভাইরাস, যুক্তরাষ্ট্রে ৪৫ জনের মৃত্যু

মশার কামড়ে প্রাণঘাতী ভাইরাস, যুক্তরাষ্ট্রে ৪৫ জনের মৃত্যু

গাজায় বিমান হামলায় হামাস কর্মকর্তা, স্ত্রী ও দুই সন্তান নিহত

গাজায় বিমান হামলায় হামাস কর্মকর্তা, স্ত্রী ও দুই সন্তান নিহত

পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

প্রতিদিন যৌন সংক্রমণে আক্রান্ত হচ্ছে ১৫-৪৯ বছর বয়সী লাখো মানুষ

প্রতিদিন যৌন সংক্রমণে আক্রান্ত হচ্ছে ১৫-৪৯ বছর বয়সী লাখো মানুষ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম