Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ ফ্রান্সের

asif

asif

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

ইরানের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ ফ্রান্সের

ইরানের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ ফ্রান্সের
এফএনএস বিদেশ : ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেছেন, দেশটির সুপারমার্কেটগুলোর শত শত রেফ্রিজারেটরে সাইবার হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো পদক্ষেপই বাদ দিচ্ছে না প্যারিস। গত অক্টোবরের ওই হামলার জন্য ইরানকে দায়ী করেছে ফ্রান্স। খবর বার্তা সংস্থা এএফপি’র। গতকাল মঙ্গলবার ফ্রান্সইনফো টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বারো জানান, এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেবে ফ্রান্স। তিনি বলেন, ‘আমি আপনাদের জানাতে চাঁই, আমড়া কোনো কিছুই বাদ দিচ্ছি না। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে আমড়া যেসব পদক্ষেপকে প্রয়োজনীয় বলে মনে করব, তার সবই নেওয়া হবে। এর মধ্যে এমন কিছু ব্যবস্থাও থাকতে পারে, যা আমড়া প্রকাশ্যে জানাব না।’ বারোর এ বক্তব্যে স্পষ্ট হয়েছে, সাইবার হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপের পাশাপাশি আরও কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রেখেছে ফ্রান্স।

সম্পর্কিত খবর

ইরানের হামলার মুখে পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধবিমান

ইরানের হামলার মুখে পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধবিমান

মশার কামড়ে প্রাণঘাতী ভাইরাস, যুক্তরাষ্ট্রে ৪৫ জনের মৃত্যু

মশার কামড়ে প্রাণঘাতী ভাইরাস, যুক্তরাষ্ট্রে ৪৫ জনের মৃত্যু

গাজায় বিমান হামলায় হামাস কর্মকর্তা, স্ত্রী ও দুই সন্তান নিহত

গাজায় বিমান হামলায় হামাস কর্মকর্তা, স্ত্রী ও দুই সন্তান নিহত

পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

প্রতিদিন যৌন সংক্রমণে আক্রান্ত হচ্ছে ১৫-৪৯ বছর বয়সী লাখো মানুষ

প্রতিদিন যৌন সংক্রমণে আক্রান্ত হচ্ছে ১৫-৪৯ বছর বয়সী লাখো মানুষ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম