Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মিসর

asif

asif

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মিসর

বিদেশ প্রতিনিধি-: ইরানের মদতপুষ্ট ইয়েমেনি গোষ্ঠী হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলা প্রতিরোধে সৌদি আরবকে সহযোগিতা করতে দেশটিতে সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মিসর। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এ তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোরকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বদর আবদেলাত্তি। গতকাল সেই সাক্ষাৎকার প্রকাশ করেছে ফ্রান্স টোয়েন্টিফোর। সাক্ষাৎকারে তিনি বলেছেন, একের পর এক হুথি হামলার প্রেক্ষাপটে দু’সপ্তাহ আগে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি সৌদি আরবে সেনাবাহিনী ও প্রতিরক্ষামূলক সহায়তা প্রদানের একটি প্রস্তাব পার্লামেন্টে পাঠিয়েছিলেন। পার্লামেন্টের এমপিরা সেই প্রস্তাব পর্যালোচনা ও যাচাই শেষে সৌদিতে সেনা পাঠানোর অনুমোদন দিয়েছেন।  তিনি আরও জানান, সৌদি সেনাবাহিনীকে সহযোগিতা করতে মিসরের কয়েক জন সেনা কর্মকর্তা আগে থেকেই সেখানে মোতায়েন ছিলেন; নতুন এই সেনা মোতায়েন হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সৌদি সেনাবাহিনীর জন্য আরও সহায়ক হবে। “সৌদি আরবের ভাই-বোনদের অনুরোধে আমাদের সামরিক উপস্থিতি সেখানে রয়েছে এবং আমড়া তা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি”, সাক্ষাৎকারে বলেন বদর আবদেলাত্তি। এই মোতায়েন সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থানগুলোকেÑযার মধ্যে মক্কা-মদিনাসহ ইসলামের পবিত্র স্থানগুলোও অন্তর্ভুক্তÑসুরক্ষা দিতে সহায়তা করবে বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে মিসরের কয়েকজন আইনপ্রণেতা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন এই মোতায়েনের আকার বা পরিধি সম্পর্কে তাদের কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। সৌদি আরবের সরকার বারবার হুথি বিদ্রোহীদের মক্কা ও মদিনা অঞ্চলকে লক্ষ্যবস্তু করার জন্য অভিযুক্ত করে আসছে; তবে হুথি গোষ্ঠী এই অভিযোগ অস্বীকার করেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মতে, প্যারিসে জি-৭ জোটের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে কথা বলার সময় আবদেলাত্তি  হুথি আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল-হুথির মন্তব্যকে তেমন গুরুত্ব দেননি। মোহাম্মদ আলী আল-হুথি সৌদি আরবকে সামরিক সহায়তা প্রদানের বিষয়ে মিশরের সিদ্ধান্তকে ‘যুদ্ধের ঘোষণা’ বলে অভিহিত করেছিলেন। তবে ফ্রান্স টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে মিসরের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, মিশরের এই সেনা মোতায়েনের উদ্দেশ্য হলো সৌদি আরবের আত্মরক্ষামূলক সক্ষমতাকে শক্তিশালী করাÑকোনো আক্রমণাত্মক সামরিক অভিযান পরিচালনা করা নয়। সূত্র : মিডলইস্ট মনিটর

সম্পর্কিত খবর

ইরানের হামলার মুখে পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধবিমান

ইরানের হামলার মুখে পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধবিমান

মশার কামড়ে প্রাণঘাতী ভাইরাস, যুক্তরাষ্ট্রে ৪৫ জনের মৃত্যু

মশার কামড়ে প্রাণঘাতী ভাইরাস, যুক্তরাষ্ট্রে ৪৫ জনের মৃত্যু

গাজায় বিমান হামলায় হামাস কর্মকর্তা, স্ত্রী ও দুই সন্তান নিহত

গাজায় বিমান হামলায় হামাস কর্মকর্তা, স্ত্রী ও দুই সন্তান নিহত

পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

প্রতিদিন যৌন সংক্রমণে আক্রান্ত হচ্ছে ১৫-৪৯ বছর বয়সী লাখো মানুষ

প্রতিদিন যৌন সংক্রমণে আক্রান্ত হচ্ছে ১৫-৪৯ বছর বয়সী লাখো মানুষ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম