Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৪

asif

asif

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৪

দক্ষিণ ইরাকের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানিয়েছে, সিভিল ডিফেন্স ডিরেক্টরেট হারথা বিদ্যুৎকেন্দ্র এবং এর পার্শ্ববর্তী বাড়িঘরে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ৮০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর এর কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হতে হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের ফুটেজে ধোঁয়ার কুণ্ডলী এবং পুড়ে যাওয়া গাড়ি দেখা গেছে। এছাড়া জরুরি উদ্ধার তৎপরতা প্রত্যক্ষ করতে সেখানে মানুষের ভিড়ও দেখা যায়। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইরাকের বিদ্যুৎ অবকাঠামো দীর্ঘ সময় ধরে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছেÑযার মধ্যে রয়েছে কয়েক দশক ধরে অপর্যাপ্ত বিনিয়োগ, রক্ষণাবেক্ষণের অভাব এবং চাহিদার সর্বোচ্চ পর্যায়ে বিদ্যুৎ সরবরাহে অক্ষমতা; বিশেষ করে গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময় এই সমস্যা প্রকট হয়ে ওঠে। এর আগেও বিভিন্ন সাবস্টেশন ও বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড এবং কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।

সম্পর্কিত খবর

ইরানের হামলার মুখে পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধবিমান

ইরানের হামলার মুখে পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধবিমান

মশার কামড়ে প্রাণঘাতী ভাইরাস, যুক্তরাষ্ট্রে ৪৫ জনের মৃত্যু

মশার কামড়ে প্রাণঘাতী ভাইরাস, যুক্তরাষ্ট্রে ৪৫ জনের মৃত্যু

গাজায় বিমান হামলায় হামাস কর্মকর্তা, স্ত্রী ও দুই সন্তান নিহত

গাজায় বিমান হামলায় হামাস কর্মকর্তা, স্ত্রী ও দুই সন্তান নিহত

পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

প্রতিদিন যৌন সংক্রমণে আক্রান্ত হচ্ছে ১৫-৪৯ বছর বয়সী লাখো মানুষ

প্রতিদিন যৌন সংক্রমণে আক্রান্ত হচ্ছে ১৫-৪৯ বছর বয়সী লাখো মানুষ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম