Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদি আরবের বিমানবন্দরে হামলা

asif

asif

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:০১ পিএম

সৌদি আরবের বিমানবন্দরে হামলা

 বিদেশ প্রতিনিধি- : সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদের ওপর সামুদ্রিক অবরোধ আরোপ করে সৌদি আরবের জাহাজে আঘাত হানার পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঝে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। চলমান এই উত্তেজনার মাঝে গতকাল মঙ্গলবার সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, ‘‘তারা একটি ড্রোন ব্যবহার করে নাজরান বিমানবন্দরে সৌদির মালিকানাধীন একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।’’ তিনি বলেন, সৌদি আরব ড্রোন ব্যবহার করে সায়াদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করায় রিয়াদের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরে ওই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান বিমানবন্দরে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করা হয়েছে। ড্রোনটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। এদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ প্রদেশে প্রাণঘাতী ল্যান্ডমাইন বিস্ফোরণের জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের ওই বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। এক বিবৃতিতে হুদাইদাহ-ভিত্তিক সরকার হুথিদের বিরুদ্ধে বিস্ফোরক পুঁতে রাখার অভিযোগ করে বলেছে, গোষ্ঠীটির ব্যাপক ও নির্বিচার মাইন স্থাপনের ফলে এলাকাটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সূত্র: এএফপি, আনাদোলু।

 

সম্পর্কিত খবর

তিউনিশিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩

তিউনিশিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩

যুদ্ধের মধ্যেও যে কৌশলে টান পড়েনি ইরানের অস্ত্র ভা-ারে

যুদ্ধের মধ্যেও যে কৌশলে টান পড়েনি ইরানের অস্ত্র ভা-ারে

১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি

১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি

ডলারের দাম আরও কমেছে

ডলারের দাম আরও কমেছে

বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ৫২

নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ৫২

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম