Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিমা দেশগুলো রুশ বাণিজ্যিক জাহাজ জব্দ করলে পাল্টা ব্যবস্থা: পুতিন

asif

asif

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:১৩ পিএম

পশ্চিমা দেশগুলো রুশ বাণিজ্যিক জাহাজ জব্দ করলে পাল্টা ব্যবস্থা: পুতিন

এফএনএস  - পশ্চিমা দেশগুলো রাশিয়ার বাণিজ্যিক জাহাজ জব্দ করলে মস্কোও পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো রুশ জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়ন করলে রাশিয়াকে তার জবাব দিতে হবে। এ ক্ষেত্রে শুধু যেসব এলাকায় রুশ জাহাজ জব্দ করা হতে পারে, সেখানেই নয়, বরং রাশিয়া যেখানে প্রয়োজন ও উপযুক্ত মনে করবে, সেখানেই পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি বলেন, এর মধ্যে প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের দায়িত্বাধীন এলাকাও অন্তর্ভুক্ত হতে পারে। রুশ নাবিকদের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়ে পুতিন বলেন, এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডকেও বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে প্রস্তাবও প্রত্যাশা করছেন। তবে জাতীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রতিবেশী ও মিত্র দেশগুলোর সঙ্গে পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানোর পথও রাশিয়া খোলা রাখছে বলে জানান পুতিন। তিনি বলেন, পারস্পরিক স্বার্থের প্রতি সম্মান দেখিয়ে রাশিয়া এ ধরনের সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত। 
 
সম্পর্কিত খবর

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

কাতারের উত্তর উপকূলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের উত্তর উপকূলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

সাইপ্রাসে বাংলাদেশি এক যুবককে হত্যার দায়ে আসামির যাবজ্জীবন

সাইপ্রাসে বাংলাদেশি এক যুবককে হত্যার দায়ে আসামির যাবজ্জীবন

জাপানের সঙ্গে বিরোধে ১১ বছর ঝুলে আছে ভারতের প্রথম বুলেট ট্রেন

জাপানের সঙ্গে বিরোধে ১১ বছর ঝুলে আছে ভারতের প্রথম বুলেট ট্রেন

মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল রপ্তানি

মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল রপ্তানি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম