Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
পারা ২১, আয়াত ৩৪, রুকু ৪ (মাক্কী)
আলিফ-লাম-মীম। ২-৫. প্রজ্ঞাময় কিতাবের এ ঐশীবিধান সৎকর্মশীলদের জন্য (করুণাময়ের) রহমত ও পথনির্দেশনা। সৎকর্মশীলরা নামাজ কায়েম করে ও জাকাত আদায় করে। তারা অন্তরের গভীর থেকে পরকালে জবাবদিহিতায় বিশ্বাস করে। তারা তাদের প্রতিপালকের হেদায়েতের পথে আছে আর সেজন্যে তারাই অনন্ত কল্যাণলাভে ধন্য হবে।

৬-৭. আর একশ্রেণির মানুষ (ঐশীবাণীর পরিবর্তে) অসার কথাবার্তাকেই প্রাধান্য দেয়। ওরা এই অর্থহীন বাক্যমালা ব্যবহার করে নির্বোধ লোকদের আল্লাহর পথ থেকে বিচ্যুত করে এবং আল্লাহর বিধান নিয়ে হাসিতামাশা করে। ওদের জন্য রয়েছে অপমানজনক কঠিন শাস্তি। এ ধরনের কাউকে যখনই আমার আয়াত শোনানো হয় তখন সে দম্ভভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে কিছুই শোনে নি, যেন সে একেবারে বধির। ওদের কঠিন শাস্তির সংবাদ দাও।

৮-৯. আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল তাদের জন্য রয়েছে নেয়ামতে পরিপূর্ণ জান্নাত। আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।


আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২০৯১
খাব্বাব (রা:) হতে বর্ণিত-
জাহিলিয়াতের যুগে আমি কর্মকারের পেশায় ছিলাম। ‘আস ইবনু ওয়াইলের কাছে কিছু পাওনা ছিল আমি তার কাছে তাগাদা করতে গেলে সে বলল, যতক্ষণ তুমি মুহাম্মাদ (ﷺ)-কে অস্বীকার না করবে ততক্ষণ আমি তোমাকে তোমার পাওনা দিব না। আমি বললাম, আল্লাহ তোমাকে মৃত্যু দিয়ে তারপর তোমাকে পুনরুত্থিত করা পর্যন্ত আমি তাঁকে অস্বীকার করব না। সে বলল, আমি মরে পুনরুত্থিত হওয়া পর্যন্ত আমাকে অব্যাহতি দাও। শীগ্গীরই আমাকে সম্পদ ও সন্তান দেওয়া হবে, তখন আমি তোমার পাওনা পরিশোধ করব।

এ প্রসঙ্গে এ আয়াত নাযিল হল: “তুমি কি লক্ষ্য করেছ তাকে, যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে আমাকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দেওয়া হবেই”- “সে কি অদৃশ্য বিষয় অবগত হয়েছে, নাকি দয়াময়ের নিকট হতে কোন প্রতিশ্রুতি নিয়েছে?”- (মারইয়াম ৭৭-৭৮)।

সম্পর্কিত খবর

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন,আল হাদিস

আল কোরআন,আল হাদিস

যাদের মৃত্যুর সময় কালেমা নসিব হয়

যাদের মৃত্যুর সময় কালেমা নসিব হয়

মিথ্যা কসম করলে যে ক্ষতি

মিথ্যা কসম করলে যে ক্ষতি

মন্দ আচরণের পরিণতি

মন্দ আচরণের পরিণতি

শয়তানের প্রতারণা থেকে বাঁচার আমল

শয়তানের প্রতারণা থেকে বাঁচার আমল

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম