Logo
Logo
×

লাইফ স্টাইল

তাল দিয়ে বানাতে পারেন ভিন্ন স্বাদের মজাদার পায়েস

asif

asif

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম

তাল দিয়ে বানাতে পারেন ভিন্ন স্বাদের মজাদার পায়েস

চলে এসেছে তালের মৌসুম। এই সময়ে পাকা তালের মিষ্টি ঘ্রাণ ও স্বাদে মেতে ওঠেন ভোজনরসিকরা। তাল দিয়ে তালের বড়া, ক্ষীরসহ নানা পদ তৈরি হলেও এবার চাইলে বানিয়ে নিতে পারেন একটু ভিন্ন স্বাদের তালের পায়েস। দুধ, চাল ও পাকা তালের মিশেলে তৈরি এই পায়েস যেমন সুস্বাদু, তেমনি উৎসব বা অতিথি আপ্যায়নেও হতে পারে দারুণ একটি ডেজার্ট। খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন মজাদার তালের পায়েস। আসুন জেনে নেওয়া কীভাবে তালের পায়েস তৈরি করবেন-

উপকরণ
ক্স    তরল দুধ ১ লিটার।
ক্স    পোলাও চাল আধা কাপ।
ক্স    তালের রস (পিউরি) ১ কাপ।
ক্স    চিনি আধা কাপ।
ক্স    নারিকেল কোরা আধা কাপ।
ক্স    কাজু বাদাম ও কিসমিস পরিমাণমতো।
ক্স    এলাচ গুঁড়া বা তেজপাতা ২-৩টি।

প্রস্তুত প্রণালি
চাল ভালোভাবে ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি হাঁড়িতে তরল দুধ নিয়ে চুলায় বসিয়ে দিন। দুধ ফুটে উঠলে তাতে তেজপাতা ও এলাচ দিয়ে দিন। দুধ কিছুটা ঘন হয়ে এলে ভিজিয়ে রাখা চালের পানি ঝরিয়ে দুধে দিয়ে দিন। মাঝারি আঁচে রান্না করুন এবং মাঝে মাঝে নেড়ে দিন, যাতে চাল হাঁড়ির তলায় লেগে না যায়। চাল নরম ও ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। চাল সিদ্ধ হয়ে গেলে এতে তালের ঘন রস ও নারিকেল কোরা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তালের রস দেওয়ার পর দুধ যাতে কেটে না যায়, সেজন্য পায়েসটি অনবরত নেড়ে যেতে হবে। এরপর পরিমাণমতো চিনি, কাজু ও কিসমিস দিয়ে দিন। আরও ৫-৭ মিনিট মৃদু আঁচে রান্না করুন। পায়েস আপনার পছন্দমতো ঘন ও ক্রিমি হয়ে এলে চুলা বন্ধ করে দিন। তালের পায়েস ঠান্ডা কিংবা কুসুম গরম-দুইভাবেই পরিবেশন করা যায়। চাইলে পরিবেশনের আগে ওপর থেকে সামান্য কাজু, কিসমিস ও নারিকেল কুচি ছড়িয়ে দিতে পারেন।

টিপস
ক্স    তালের রস ভালোভাবে ছেঁকে নিলে আঁশ বা শক্ত অংশ থাকবে না, পায়েসের মসৃণতা বজায় থাকবে।
ক্স    তালের রস দেওয়ার পর নেড়ে চলুন। রস মেশানোর পর নিয়মিত নেড়ে দিলে দুধ কেটে যাওয়ার ঝুঁকি কমে এবং পায়েসের মিশ্রণ ভালো হয়।
ক্স    তালের রসে প্রাকৃতিক মিষ্টতা থাকে। তাই রস দেওয়ার পর স্বাদ দেখে প্রয়োজনমতো চিনি মেশানো ভালো।
 

সম্পর্কিত খবর

আপনার ফ্রিজের দুর্গন্ধ ও স্যাঁতসেঁতে ভাব দূর করবে টয়লেট পেপার

আপনার ফ্রিজের দুর্গন্ধ ও স্যাঁতসেঁতে ভাব দূর করবে টয়লেট পেপার

সুস্থ থাকতে সকালে ঘুম থেকে উঠেই এড়িয়ে চলুন এসব ভুলগুলো

সুস্থ থাকতে সকালে ঘুম থেকে উঠেই এড়িয়ে চলুন এসব ভুলগুলো

লিভারের চর্বি কমাতে সকালের খাবার

লিভারের চর্বি কমাতে সকালের খাবার

সম্পর্কে চিড়? যে ৫ লক্ষণ দেখে বুঝবেন সঙ্গী পরকীয়ায় যুক্ত

সম্পর্কে চিড়? যে ৫ লক্ষণ দেখে বুঝবেন সঙ্গী পরকীয়ায় যুক্ত

সম্পর্ক নষ্টের কারণ হতে পারে আপনার ফোন!

সম্পর্ক নষ্টের কারণ হতে পারে আপনার ফোন!

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম