Logo
Logo
×

সম্পাদকীয়

সমুদ্রপথে ইউরোপ যাত্রা বাড়ছে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু, জোড়ালো পদক্ষেপ দরকার

asif

asif

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

সমুদ্রপথে ইউরোপ যাত্রা বাড়ছে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু, জোড়ালো পদক্ষেপ দরকার

সমুদ্রপথে ইউরোপ যাত্রা
বাড়ছে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু, জোড়ালো পদক্ষেপ দরকার
বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সমুদ্রপথগুলোর মধ্যে রয়েছে ভূমধ্যসাগর ও আটলান্টিকের রুটগুলো। এসব পথে ইউরোপে পৌঁছানোর আশায় প্রতি বছর হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় বের হন। চলতি বছর সমুদ্রপথে অভিবাসনপ্রত্যাশীদের আগমন কমলেও প্রাণহানির ঘটনা বেড়েছে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ইতালিগামী কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুটে আগমন ৫৫ শতাংশ কমলেও মৃত্যুর সংখ্যা ৮৪৪ থেকে বেড়ে ৯৯৬-এ দাঁড়িয়েছে। একইভাবে গ্রিসগামী পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে আগমন কমলেও প্রাণহানি ২৮৪ থেকে বেড়ে ৪১৭ জন হয়েছে এবং স্পেনগামী আটলান্টিক ও পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটে ৮৭৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। উন্নত জীবনের আশায় লিবিয়াসহ বিভিন্ন উপকূল থেকে মানবপাচারকারীদের দেওয়া অনিরাপদ ও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবোঝাই নৌযানে যাত্রা করায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। জানা যায়, আমেরিকা কিংবা ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের ‘টারজান ভিসা’র প্রলোভন দেখায় মানবপাচার চক্র। দালালরা প্রথমে ফ্রি ভিসা নিয়ে দুবাই বা দোহায় ট্রানজিট দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে যায় লিবিয়ায়। কেউ কেউ কাতার হয়ে দালালের মাধ্যমে তুরস্কে যায়। কখনোই মানবপাচারকারীরা অভিবাসনপ্রত্যাশীদের কলকাতা, মুম্বাই, দুবাই, মিসর, বেনগাজি হয়ে ত্রিপোলিতে নিয়ে যায়। কিছু ঘটনায় দক্ষিণ সুদানের মরুভূমি পাড়ি দিয়েও লিবিয়ায় নিয়ে যাওয়ার তথ্য উঠে এসেছে। সেখান থেকে তাদের ঝুঁকিপূর্ণ নৌকায় গাদাগাদি করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় ইউরোপের পথে। এ সময়ে পাচারকারীচক্র পাশবিক নির্যাতন করে ভিডিও ধারণ করে স্বজনদের পাঠিয়ে মোটা অঙ্কের টাকা নেয়। কারও স্বজন টাকা দিতে না পারলে তাদের হত্যা করে লাশ সাগরে ভাসিয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক পাচারের ক্ষেত্রে শুধু বাংলাদেশ নয়, বহু দেশ ও বিভিন্ন গোষ্ঠী যুক্ত। চক্রের সবাইকে সমন্বিতভাবে ধরা না হলে কখনোই পাচার বন্ধ হবে না। এক্ষেত্রে উৎস দেশ হিসেবে বাংলাদেশের দায় না দেখে সব দেশের নিরাপত্তা সংস্থাকে এগিয়ে আসতে হবে। এছাড়া বৈধভাবে অভিবাসন প্রক্রিয়া সহজ করতে হবে। ইউরোপে অভিবাসীদের আগমন কমলেও ডানপন্থি রাজনৈতিক দলগুলোর চাপে সীমান্ত নীতি কঠোর করার প্রবণতা ক্রমেই বাড়ছে এবং গত জুনেই ইউরোপীয় ইউনিয়ন ব্লকের বাইরে অভিবাসীদের ফেরত পাঠানোর নতুন নিয়মে সম্মত হয়েছে। এ পরিস্থিতিতে কেবল আগমন ঠেকানোর দিকে মনোযোগ না দিয়ে মানবপাচার রোধ, সমুদ্রে জীবন রক্ষা এবং নিরাপদ ও বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর জোর দিয়েছে আইওএম। সংস্থাটির মতে, আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে নিয়মিত ও বৈধ অভিবাসনের পথ সুগম করা গেলেই কেবল এমন অকাল প্রাণহানি এড়ানো সম্ভব।

সম্পর্কিত খবর

মাদকমুক্ত দেশ গড়তে চাঁই কার্যকর প্রতিরোধ

মাদকমুক্ত দেশ গড়তে চাঁই কার্যকর প্রতিরোধ

অ্যালুমিনিয়ামের পাত্র থেকে খাবারে যাচ্ছে প্রাণঘাতী সিসা

অ্যালুমিনিয়ামের পাত্র থেকে খাবারে যাচ্ছে প্রাণঘাতী সিসা

দ্রব্যমূল্যের চাপে খাবারে নেই আমিষ, ঝুঁকিতে আগামী প্রজন্ম

দ্রব্যমূল্যের চাপে খাবারে নেই আমিষ, ঝুঁকিতে আগামী প্রজন্ম

মাদক প্রতিরোধে আরও জোর দিতে হবে

মাদক প্রতিরোধে আরও জোর দিতে হবে

বায়ুদূষণ প্রতিরোধে জরুরি পদক্ষেপ নিন

বায়ুদূষণ প্রতিরোধে জরুরি পদক্ষেপ নিন

টিকিট কালোবাজারি তদারকি বাড়ানোর বিকল্প নেই

টিকিট কালোবাজারি তদারকি বাড়ানোর বিকল্প নেই

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম