Logo
Logo
×

সম্পাদকীয়

সিসা দূষণ প্রতিরোধে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ জরুরি

asif

asif

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

সিসা দূষণ প্রতিরোধে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ জরুরি

সিসা দূষণ প্রতিরোধে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ জরুরি 
সীসা একটি মারাত্মক বিষাক্ত ভারী ধাতু। যা নীরবে লাখ লাখ মানুষের বিশেষত শিশু ও গর্ভবতী নারীর স্বাস্থ্যের ক্ষতি করছে। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) শিশুদের রক্তে প্রতি লিটারে ৩৫ মাইক্রোগ্রামের বেশি সীসার উপস্থিতিকে উদ্বেগজনক মনে করে। ইউনিসেফের তথ্যমতে, বিশ্বে সীসা দূষণে আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে; এখানে প্রায় ৩ কোটি ৬০ লাখ শিশুর রক্তে উচ্চ মাত্রার সীসা বিদ্যমান। উদ্বেগের বিষয় হলো, বাংলাদেশের বিভিন্ন স্থানে মাত্রাতিরিক্ত সিসার উপস্থিতি রয়েছে, যা নানাভাবে মানবদেহে প্রবেশ করছে এবং ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, রক্তে প্রতি ডেসিলিটারে পাঁচ মাইক্রোগ্রামের বেশি সিসার উপস্থিতি উদ্বেগজনক। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের ২০২৫ সালের জরিপে দেখা গেছে, শিল্পাঞ্চলের কাছাকাছি বসবাসকারী ৮০.৬ শতাংশ শিশুর রক্তে সিসার মাত্রা প্রতি ডেসিলিটারে পাঁচ মাইক্রোগ্রাম বা তার বেশি। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৩৮.৪ শতাংশের রক্তে সিসার মাত্রা প্রতি ডেসিলিটারে পাঁচ মাইক্রোগ্রাম বা তার বেশি। অর্থাৎ পাঁচ বছরের কম বয়সী প্রতি ১০ শিশুর প্রায় চারজন সিসার ঝুঁকিতে। অন্যদিকে গর্ভবতী নারীদের ৭.৫ শতাংশের রক্তেও সিসার মাত্রা নির্ধারিত সীমায় বা তার বেশি পাওয়া গেছে। বিবিএসের জরিপের বিভাগভিত্তিক হিসাব বলছে, শিশুদের রক্তে সিসার উপস্থিতির হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগের ৬৫.২ শতাংশ শিশুর রক্তে সিসার মাত্রা নির্ধারিত সীমার বেশি। সিলেটে এই হার ৪৬.৭ শতাংশ এবং চট্টগ্রামে ৪২.১ শতাংশ। ময়মনসিংহে ৩০.৬ শতাংশ, বরিশালে ২৯ শতাংশ, রংপুরে ১৯.৬ শতাংশ, খুলনায় ১৭.৮ শতাংশ এবং রাজশাহীতে ১৫.৯ শতাংশ। জাতীয় গড় ৩৮.৪ শতাংশ। সিসা মারাত্মক ক্ষতিকর হলেও এ নিয়ে তেমন সচেতনতা নেই বললেই চলে। বিশেষজ্ঞরা বলছেন, শৈশবে সিসার সংস্পর্শ মস্তিষ্কের বিকাশ, শেখার ক্ষমতা ও আচরণে দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে। গর্ভাবস্থায় সিসার সংস্পর্শও উদ্বেগজনক। কারণ সিসা মায়ের শরীর থেকে ভ্রূণের কাছে পৌঁছতে পারে। সিসাদূষণ শনাক্ত ও পর্যবেক্ষণের জন্য রক্ত ও পরিবেশগত নমুনা পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে। নিয়মিত পরীক্ষা, ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ এবং দূষণের উৎস শনাক্ত করা প্রয়োজন। সিসা দূষণ কমাতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানো খুব জরুরি।

সম্পর্কিত খবর

মাদকমুক্ত দেশ গড়তে চাঁই কার্যকর প্রতিরোধ

মাদকমুক্ত দেশ গড়তে চাঁই কার্যকর প্রতিরোধ

অ্যালুমিনিয়ামের পাত্র থেকে খাবারে যাচ্ছে প্রাণঘাতী সিসা

অ্যালুমিনিয়ামের পাত্র থেকে খাবারে যাচ্ছে প্রাণঘাতী সিসা

দ্রব্যমূল্যের চাপে খাবারে নেই আমিষ, ঝুঁকিতে আগামী প্রজন্ম

দ্রব্যমূল্যের চাপে খাবারে নেই আমিষ, ঝুঁকিতে আগামী প্রজন্ম

মাদক প্রতিরোধে আরও জোর দিতে হবে

মাদক প্রতিরোধে আরও জোর দিতে হবে

বায়ুদূষণ প্রতিরোধে জরুরি পদক্ষেপ নিন

বায়ুদূষণ প্রতিরোধে জরুরি পদক্ষেপ নিন

টিকিট কালোবাজারি তদারকি বাড়ানোর বিকল্প নেই

টিকিট কালোবাজারি তদারকি বাড়ানোর বিকল্প নেই

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম