Logo
Logo
×

জাতীয়

ভুয়া র‌্যাব-পুলিশ পরিচয়ে ছিনতাই, ডাকাতি চক্রের প্রধান গ্রেপ্তার

asif

asif

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম

ভুয়া র‌্যাব-পুলিশ পরিচয়ে ছিনতাই, ডাকাতি চক্রের প্রধান গ্রেপ্তার

ভুয়া র‌্যাব-পুলিশ পরিচয়ে ছিনতাই, ডাকাতি চক্রের প্রধান গ্রেপ্তার 
নিজস্ব প্রতিবেদক - রাজধানীর অদূরে সাভারের রামচন্দ্রপুর এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, হ্যান্ডকাফ, ওয়াকিটকি সেটসহ শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মো. আব্দুল হাকিম জোমাদ্দার হাইক্কা ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। র‌্যাব বলছে, গ্রেপ্তার হাইক্কা ডাকাতের নেতৃত্বে সংঘবদ্ধ চক্রটি দেশের বিভিন্ন জেলায় ভুয়া ডিবি পুলিশ ও র‌্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। প্রায় ১৩ মাস আগে টাঙ্গাইলে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হন তিনি এবং গত ২৩ দিন আগে জামিনে মুক্তি পেয়ে আবারও ছিনতাই, ভুয়া র‌্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতির কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টির বেশি মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর-১ নম্বরের পাইকপাড়ায় অবস্থিত র‌্যাব-৪ ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম। মো. নাজমুল ইসলাম বলেন, গত ১৬ আগস্ট রাতে র‌্যাব-৪ এবং র‌্যাব সদর দফতর, ইন্ট উইং সাভার মডেল থানাধীন হেমায়েতপুর রামচন্দ্রপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে অস্ত্রাধারী শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মো. আব্দুল হাকিম জোমাদ্দার হাইক্কা ডাকাতকে (৫০) গ্রেপ্তার করে। এই সময় তার কাছ থেকে ৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগজিন, ২ রাউন্ড তাজা গুলি এবং পুলিশের ব্যবহৃত ২টি হ্যান্ডকাফ ও ১টি ওয়াকিটকি সেট জব্দ করা হয়। তিনি জানান, জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তার আসামি একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার নিয়ন্ত্রণে সংঘবদ্ধ চক্রটি দেশের বিভিন্ন জেলায় ভুয়া ডিবি পুলিশ ও র‌্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আব্দুল হাকিম জোমাদ্দারসহ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী সাভার মডেল থানাধীন হেমায়েতপুর রামচন্দ্রপুর এলাকায় অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মো.আব্দুল হাকিম জোমাদ্দারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামি জব্দ অবৈধ অস্ত্র দিয়ে দেশের বিভিন্ন স্থানে মানুষদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন বলেও জানান এই কর্মকর্তা। এক প্রশ্নের জবাবে মো. নাজমুল ইসলাম বলেন, আসামি আব্দুল হাকিম জোমাদ্দার ১৩ মাস আগে টাঙ্গাইলে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হন এবং গত ২৩ দিন আগে জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮ টির বেশি মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আসামির বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও জানান তিনি। বিদেশি আগ্নেয়াস্ত্রের যোগানদাতা সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই চক্রের অন্য সদস্যরা এবং তাদের সহযোগিতায় যারা ছিল, তাদের নাম সে প্রকাশ করেছে। গোপনীয়তার শর্তে আমরা তাদের নামগুলো এখানে প্রকাশ করছি না। তবে তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি। এই চক্রের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা গ্রেপ্তার আসমিকে জিজ্ঞাসাবাদে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো তথ্য পাইনি। এসময় তিনি বলেন, আসামি গ্রেপ্তারের সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পালানোর উদ্দেশ্যে ছাদ থেকে লাফ দেওয়ায় আসামি আহত হন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

 

সম্পর্কিত খবর

স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেহেরপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বোমা হোসেন’ গ্রেপ্তার

মেহেরপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বোমা হোসেন’ গ্রেপ্তার

সবুজায়নের পাশাপাশি পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

সবুজায়নের পাশাপাশি পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

জাহাজের রশি ছিঁড়ে চট্টগ্রাম বন্দরের পাইলট আহত

জাহাজের রশি ছিঁড়ে চট্টগ্রাম বন্দরের পাইলট আহত

বেসামরিক বিমান ও পর্যটনকে নতুনভাবে সাজাতেই পরিবর্তন: মন্ত্রী

বেসামরিক বিমান ও পর্যটনকে নতুনভাবে সাজাতেই পরিবর্তন: মন্ত্রী

শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু

শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম