Logo
Logo
×

জাতীয়

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

asif

asif

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি-: রাজধানীর ওয়ারী এলাকায় একটি আবাসিক হোটেলে ঢুকে হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার ও এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। গত বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে জয়কালী মন্দির সংলগ্ন ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঘটে এ ঘটনা। ওয়ারী থানার ওসি মাহমুদুর রহমান জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে এগিয়ে গেলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একজন মুলতুবি ব্যবসায়ী ও তার ছেলে এ হামলায় জড়িত। তবে কী নিয়ে বিরোধ, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। সেই সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

জয়পুরহাটে জমির সীমানার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

জয়পুরহাটে জমির সীমানার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না

শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম