Logo
Logo
×

জাতীয়

জয়পুরহাটে জমির সীমানার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

asif

asif

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

জয়পুরহাটে জমির সীমানার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি-: জয়পুরহাটের পাঁচবিবিতে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৭৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট ভাই নবীনুর রহমানের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে উপজেলার কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নবীনুরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। নিহত দেলোয়ার হোসেন ও অভিযুক্ত নবীনুর রহমান ওই গ্রামের মৃত জামাতুল্ল্যার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোরে দেলোয়ার হোসেন বাড়ির পাশের মাঠে কাজ করতে যান। সেখানে জমির সীমানা নিয়ে ছোট ভাই নবীনুরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নবীনুরের হাতে থাকা হাসুয়া দিয়ে বড় ভাইকে কুপিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে নবীনুরকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। নিহতের ছেলে রুহুল আমিন বলেন, সকালে তিনিও পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী মনসুর তাকে জানান, তার বাবা ও চাচার মধ্যে মারামারি হয়েছে। খবর পেয়ে দ্রুত বাবার কাছে গিয়ে দেখেন, তার বাবা আহত অবস্থায় পড়ে আছেন এবং চাচা পালিয়ে যাচ্ছেন। বাড়ি থেকে গাড়ি এনে বাবাকে হাসপাতালে নেওয়ার সুযোগও পাননি। ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া ও একটি কোদাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নবীনুরকেও আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত খবর

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না

শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম