Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া রিট খারিজ

asif

asif

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:০০ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া রিট খারিজ

ডেস্ক রিপোর্ট  -সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন । এর আগে গত ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিটটি করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে। তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না। রিটকারী আইনজীবী জানান, ৭০ অনুচ্ছেদের কারণে আইনজীবীরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না। তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২০ আগস্ট। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৮ আগস্ট। রিট আবেদনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত ৬ আগস্ট ইসি ঘোষিত তফসিলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। রিট আবেদনে ৭০ অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসির তফসিল কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়। একই সঙ্গে রুলে বিচারাধীন অবস্থায় রাষ্ট্রপতির নির্বাচনের ৬ আগস্টের তফসিলের কার্যক্রম স্থগিত চাওয়া হয় ওই আবেদনে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে এর আগেও রিট করেছিলেন ইউনুছ আলী আকন্দ। যার প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ১৫ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন। যেখানে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল দেন আর অন্য বিচারপতি রিট খারিজ করে দেন। পরে তৎকালীন প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটি একক বেঞ্চে (তৃতীয় বেঞ্চ হিসেবে পরিচিত) পাঠান। একই বছরের ১৮ মার্চ হাইকোর্টের ওই বেঞ্চ রিটটি খারিজ করে আদেশ দেন। 

সম্পর্কিত খবর

স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেহেরপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বোমা হোসেন’ গ্রেপ্তার

মেহেরপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বোমা হোসেন’ গ্রেপ্তার

সবুজায়নের পাশাপাশি পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

সবুজায়নের পাশাপাশি পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

জাহাজের রশি ছিঁড়ে চট্টগ্রাম বন্দরের পাইলট আহত

জাহাজের রশি ছিঁড়ে চট্টগ্রাম বন্দরের পাইলট আহত

বেসামরিক বিমান ও পর্যটনকে নতুনভাবে সাজাতেই পরিবর্তন: মন্ত্রী

বেসামরিক বিমান ও পর্যটনকে নতুনভাবে সাজাতেই পরিবর্তন: মন্ত্রী

শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু

শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম