Logo
Logo
×

জাতীয়

গাজীপুরে দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর শুনে মায়েরও মৃত্যু

asif

asif

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:১৩ পিএম

গাজীপুরে দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর শুনে মায়েরও মৃত্যু

নিজস্ব প্রতিনিধি- গাজীপুরের কাপাসিয়ায় ছেলে আতাউর রহমান (৫৫) নামের একজনের লাশ উদ্ধারের খবর শুনে তার মায়ের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া নারীর নাম জহুরা খাতুন (৭৫)। তিনি উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের আবদুল কাদিরের স্ত্রী। গতকাল শুক্রবার পুলিশ ও স্বজনরা জানান, গত বৃহস্পতিবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আতাউর। রাত সাড়ে ৭টার দিকে মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়ের পাশের সড়কের নির্জন স্থানে তার লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তখন তার পরিচয় জানা যায়নি। প্রায় এক ঘণ্টা পর পরিবারের সদস্যরা শনাক্ত করেন। আতাউরের মামাতো ভাই আকরাম হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আতাউরের লাশ শনাক্ত করা হয়। এ খবর শুনে তার মা জহুরা খাতুন চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। জহুরা খাতুন দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি বলেন, পুলিশের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলের পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে আতাউরকে হত্যা করা হয়ে থাকতে পারে। স্বজনেরা জানান, আতাউরের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। কাপাসিয়ার আড়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, আতাউরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
 
সম্পর্কিত খবর

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম