Logo
Logo
×

জাতীয়

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবককে হত্যা

asif

asif

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:২১ পিএম

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবককে হত্যা

নিজস্ব পতিনিধি- চট্টগ্রাম নগরের মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জেরে চান্দগাঁও থানাধীন কামাল বাজার লায়লা সেন্টারের সামনে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে চান্দগাঁওয়ের মোহরা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাকিব চান্দগাঁও থানার চররাঙ্গামাটিয়া এলাকার সালে আহমেদ চৌধুরী বাড়ির বাসিন্দা। তার বাবার নাম নজুম উদ্দিন এবং মায়ের নাম রুজি আক্তার। চমেক পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত সাকিব নামে এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন বলেন, মোবাইল ফোন নিয়ে পূর্ববিরোধের জেরে সাকিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। এই হত্যাকা-ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। 
 
সম্পর্কিত খবর

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম