Logo
Logo
×

জাতীয়

জাহাজের রশি ছিঁড়ে চট্টগ্রাম বন্দরের পাইলট আহত

asif

asif

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৭:১৩ এএম

জাহাজের রশি ছিঁড়ে চট্টগ্রাম বন্দরের পাইলট আহত

চট্টগ্রাম প্রতিনিধি - চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইবেরিয়ার পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘বক্স এনডেভোর’ থেকে নামার সময় রশি ছিঁড়ে বন্দরের পাইলট ক্যাপ্টেন আ জ ম রবিউজ্জামান আহত হয়েছেন। গত শুক্রবার বন্দর জেটি থেকে বহির্নোঙরে জাহাজটি পৌঁছে দিয়ে মই (ল্যাডার) বেয়ে নিচের পাইলট বোটে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। তাঁর ডান হাতে ও পিঠে আঘাত পেয়েছেন। তাঁকে বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর গতকাল শনিবার সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত ঘটনাস্থলে তদন্ত করেন বন্দর, নৌবাণিজ্য দপ্তরের কর্মকর্তারা। বহির্নোঙর থেকে মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল জাহাজটির। কিন্তু দুর্ঘটনার জন্য ছাড়পত্র পায়নি। একাধিক সূত্র এসব বিষয় নিশ্চিত করলেও বন্দর বা শিপিং এজেন্টের প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি। জানা যায়, জাহাজের ব্রিজে ওঠার জন্য দেওয়া মইটি জাহাজের সঙ্গে রশি দিয়ে ঠিকভাবে না বাঁধা এবং রশি ধরে নিচে নামার সময় ডানপাশের রশি ছিঁড়ে যাওয়ায় পাইলট নিচে পড়ে যান। নি¤œমানের বা পুরোনো রশি ব্যবহার ও রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে এমনটি ঘটে থাকতে পারে। 
 
সম্পর্কিত খবর

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম