Logo
Logo
×

জাতীয়

সবুজায়নের পাশাপাশি পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

asif

asif

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৭:১৬ এএম

সবুজায়নের পাশাপাশি পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

বিশেষ প্রতিনিধি - ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আগামী পাঁচ বছরে নগরীতে ৫ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ৫৫ হাজার গাছ লাগানো হয়েছে। একইসঙ্গে রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। গতকাল শনিবার সকালে রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ‘ক্লেমন এক লক্ষ্যে এক লাখ’ শিরোনামে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ডিএনসিসি প্রশাসক বলেন, নগরীর সবুজায়ন বাড়াতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আগামী পাঁচ বছরে ডিএনসিসির ৫ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে ৫৫ হাজার বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে। শফিকুল ইসলাম খান বলেন, সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাড়াতে পরিকল্পিতভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। একইসঙ্গে রাজধানীকে পরিচ্ছন্ন রাখার জন্য সিটি কর্পোরেশন সর্বোচ্চ চেষ্টা করবে। তবে পরিচ্ছন্ন ঢাকা গড়া শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীকেও এ কাজে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা ছাড়া টেকসইভাবে রাজধানী পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। শফিকুল ইসলাম খান বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তুলতে সিটি কর্পোরেশন ও নগরবাসীকে একসঙ্গে কাজ করতে হবে। বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যতœ নেওয়া এবং নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। 

সম্পর্কিত খবর

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম