Logo
Logo
×

জাতীয়

মেহেরপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বোমা হোসেন’ গ্রেপ্তার

asif

asif

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৭:১৮ এএম

মেহেরপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বোমা হোসেন’ গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি - মেহেরপুরের গাংনীতে দীর্ঘদিন ধরে পলাতক থাকা একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী হোসেন আলী ওরফে ‘বোমা হোসেন’ ওরফে ‘পিচ্চি হোসেন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাংনীর পূর্ব মালসাদাহ গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হোসেন আলী পূর্ব মালসাদাহ গ্রামের মৃত ওহিল উদ্দিনের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে দুটি হত্যা, দুটি বিস্ফোরক, একটি বিশেষ ক্ষমতা আইনে ও একটি অস্ত্র আইনের মামলাসহ মোট সাতটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গাংনী থানার ওসি মহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় এর আগে উদ্ধার হওয়া পরিত্যক্ত ককটেলসদৃশ বস্তুগুলোর বিষয়ে তদন্ত করতে গিয়ে হোসেন আলীর নাম ও তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পায় পুলিশ। পরে প্রযুক্তিগত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার হোসেন আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে তার দেখিয়ে দেওয়া একটি স্থান থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ককটেল দুটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম