Logo
Logo
×

জাতীয়

সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, ২ জনের মৃত্যু

asif

asif

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:২০ পিএম

সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি- : সিরাজগঞ্জ সদর উপজেলার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাচালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের ঠাকুর হাওলদার এবং কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের সিএনজিচালক আশিক আহমেদ। আহত বিষ্ণ হাওলদার নিহত ঠাকুর হাওলদারের ছেলে। তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুর হাওলদার ছেলে বিষ্ণ হাওলদারকে নিয়ে ভদ্রঘাট বাজার থেকে একটি অটোরিকশায় সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বহুতি বটতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আশিক আহমেদ ও যাত্রী ঠাকুর হাওলদারের মৃত্যু হয়। আহত অবস্থায় স্থানীয়রা বিষ্ণ হাওলদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি বাড়িতে নিয়ে যান। সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতদের স্বজনরা লাশ দুটি নিয়ে যান। এ ঘটনায় নিহত ঠাকুর হাওলদারের ছেলে বিষ্ণ হাওলদার হাসপাতালে চিকিৎসাধীন।
 
সম্পর্কিত খবর

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম