Logo
Logo
×

জাতীয়

রংপুরে ছেলের ছুুুরিকাঘাতে বাবার মৃত্যু

asif

asif

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

রংপুরে ছেলের ছুুুরিকাঘাতে বাবার মৃত্যু

রংপুরে ছেলের ছুুুরিকাঘাতে বাবার মৃত্যু 
রংপুর প্রতিনিধি - রংপুরের পীরগাছায় শাশুড়ির সামনে চড় দেওয়ায় বাবার বুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে মাদকাসক্ত এক যুবক। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মহুবার রহমান (৫৫)। তিনি ওই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত ছেলে হাসানুর রহমান (২২) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, তিন মাস আগে বিয়ে করেন হাসানুর রহমান। বিয়ের পর তিনি কোনো কাজকর্ম না করায় কিছুদিন আগে তার স্ত্রী বাপের বাড়ি চলে যান। ফলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাসানুরের সম্পর্কে টানাপোড়েন চলছিল। গত শুক্রবার সকালে হাসানুরের শাশুড়ি কয়েকজন স্বজনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসেন। তবে জামাই হাসানুর তাদের ঘরে বসতে কিংবা আপ্যায়ন করতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে পারিবারিক বাগবিতণ্ডা শুরু হলে বাবা মহুবার রহমান ছেলেকে নির্দেশ দেন শাশুড়িকে সম্মান জানাতে এবং তাদের সঙ্গে নিয়ে ভাত খেতে। হাসানুর বাবার নির্দেশ অমান্য করলে মহুবার রহমান ক্ষুব্ধ হয়ে তাকে একটি চড় মারেন। শাশুড়ির সামনে বাবার হাতে চড় খাওয়ার ঘটনা মেনে নিতে না পেরে হাসানুর ঘরে থাকা একটি ধারালো চাকু এনে বাবার বুকে বসিয়ে দেয়। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় স্বজনরা মহুবার রহমানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত হাসানুর এলাকা ছেড়ে পালিয়ে যান। স্থানীয়রা জানান, হাসানুর দীর্ঘদিন ধরে নিয়মিত মাদকসেবী এবং এলাকাতেও তার আচরণ উচ্ছৃঙ্খল। পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হাসানুর পলাতক রয়েছে এবং তাকে আটকে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

সম্পর্কিত খবর

জাতিসংঘ সফর শেষে দেশের ফিরছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সফর শেষে দেশের ফিরছেন প্রধানমন্ত্রী

গণপরিবহন থেকে অর্থ আদায় বন্ধ হলে ভাড়া বাড়াতে হবে না: এবিসি

গণপরিবহন থেকে অর্থ আদায় বন্ধ হলে ভাড়া বাড়াতে হবে না: এবিসি

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮ রোগী

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮ রোগী

সংকটের মধ্যেও জনগণকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সরকার: রিজভী

সংকটের মধ্যেও জনগণকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সরকার: রিজভী

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম