Logo
Logo
×

জাতীয়

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: শাহ আলী থানার ওসি প্রত্যাহার

asif

asif

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: শাহ আলী থানার ওসি প্রত্যাহার

ঢাকা প্রারতিনিধি - রাজধানীর মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ ওঠার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারের পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, ডিএমপির মিরপুর বিভাগের শাহ আলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলমকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরের সদর সপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে- ওই রাতে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন। পরে তারা স্বাস্থ্যকেন্দ্রের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যান। লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি ১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নি¤œআয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা দেওয়ার উদ্দেশ্যে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।

 

 

সম্পর্কিত খবর

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্য সংঘর্ষ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্য সংঘর্ষ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৯ মামলা

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

ব্যবসার পরিবেশে দৃশ্যমান পরিবর্তন নেই

ব্যবসার পরিবেশে দৃশ্যমান পরিবর্তন নেই

জাতিসংঘ সফর শেষে দেশের ফিরছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সফর শেষে দেশের ফিরছেন প্রধানমন্ত্রী

গণপরিবহন থেকে অর্থ আদায় বন্ধ হলে ভাড়া বাড়াতে হবে না: এবিসি

গণপরিবহন থেকে অর্থ আদায় বন্ধ হলে ভাড়া বাড়াতে হবে না: এবিসি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম