Logo
Logo
×

জাতীয়

ঢাকা মেডিকেলে অসহায় রোগীদের টার্গেট করছে দালালরা: পরিচালক

asif

asif

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

ঢাকা মেডিকেলে অসহায় রোগীদের টার্গেট করছে দালালরা: পরিচালক

ঢাকা প্রতিনিধি - আসন সংখ্যার তুলনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অনেক রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। প্রতিদিন অসহায় রোগীসহ বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নিতে এ হাসপাতালে আসেন। তাদের মধ্যে দরিদ্র ও অসহায় রোগীকে টার্গেট করে দালালরা নানা ধরনের তৎপরতা চালায়। এসব দালাল প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন ঢামেক হাসপাতালের সদ্য দায়িত্ব নেওয়া পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য দায়িত্ব নেওয়া পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফারহাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, আসন সংখ্যার তুলনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক বেশি রোগীকে চিকিৎসা দিতে হয়। তাদের মধ্যে দরিদ্র রোগীর সংখ্যাও বেশি। তাদেরও টার্গেট করে দালালরা নানা ধরনের তৎপরতা চালায়। এসব দালাল প্রতিরোধের সহযোগিতা চাইলেন তিনি। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। এর মধ্যেও মাঝে মাঝে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এসব হামলার বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান। পরিচালক বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের স্বার্থে দালালদের তৎপরতা প্রতিরোধের পাশাপাশি চিকিৎসকদের ওপর হামলার ঘটনাগুলোও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এসময় পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডা. আশরাফুলসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা-কর্মচারী। এসময় বিএমআরএর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আজিজুল হাকিম, আপাদুজ্জামান শিমুল, কাজী শফিউল ইসলাম (আল আমিন) মো. মাসুদ রানা, মোহাম্মদ হোসেন রনি, মোহাম্মদ তানভির রাজা, মোহাম্মদ মানিক, আকবর হোসেন, এস এ শাওন, এস এ মোত্তালিব, মোহাম্মদ নাহিন খান ও শিশির আহমেদ হিমেলসহ আরও অনেকে।

সম্পর্কিত খবর

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সাগরে নি¤œচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

সাগরে নি¤œচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

সেনা-র‌্যাব পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

সেনা-র‌্যাব পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

সব ধরনের নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে রুল

সব ধরনের নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে রুল

নেপালে ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্কবার্তা

নেপালে ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্কবার্তা

নতুন করে গণভোটের কথা বলা সরকারের অপকৌশলেরই অংশ: নাহিদ ইসলাম

নতুন করে গণভোটের কথা বলা সরকারের অপকৌশলেরই অংশ: নাহিদ ইসলাম

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম