নিজস্ব প্রতিবেদক - বঙ্গোপসগরে একটি নি¤œচাপের সৃষ্টি হয়েছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল সোমবার) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় এবং পরে আরও ঘণীভূত হয়ে একই এলাকায় (১৫.৬ক্ক উত্তর অক্ষাংশ এবং ৯৭.৬ক্ক পূর্ব দ্রাঘিমাংশ) নি¤œচাপে পরিণত হয়। এটি গতকাল সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কি.মি. দক্ষিণপূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯০০ কি.মি. দক্ষিণপূর্বে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১১৭০ কি.মি. দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কি.মি. দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। নি¤œচাপ কেন্দ্রের ৪৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
