Logo
Logo
×

জাতীয়

দুর্গাপূজার ছুটি বাড়তে পারে

asif

asif

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম

দুর্গাপূজার ছুটি বাড়তে পারে

নিজস্ব প্রতিনিধি-: দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর একদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার পরিকল্পনা করছে সরকার। নির্বাহী আদেশে এ দিন ছুটি ঘোষণা হলে দুর্গাপূজা ও সাপ্তাহিক মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর ছুটি রয়েছে। পরের দিন ২২ অক্টোবর অফিস খোলা। সূত্র বলছে, এদিন নির্বাহী আদেশে ছুটির পরিকল্পনা করা হচ্ছে। কারণ এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মহালয়া হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

সম্পর্কিত খবর

শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে যাওয়ার ভিডিও প্রচার

শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে যাওয়ার ভিডিও প্রচার

চট্টগ্রামে আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যা

তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ফরিদপুরে দোকান ঘরের দেয়াল চাপা পড়ে যুবকের মৃত্যু

ফরিদপুরে দোকান ঘরের দেয়াল চাপা পড়ে যুবকের মৃত্যু

ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

যুবদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, এলাকায় ভাঙচুর ও গুলি বর্ষণ

যুবদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, এলাকায় ভাঙচুর ও গুলি বর্ষণ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম