Logo
Logo
×

জাতীয়

চট্টগ্রামে আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যা

asif

asif

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

চট্টগ্রামে আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি-: চট্টগ্রামের সীতাকু-ে মো. মনসুর নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর কয়েকদিন আগে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড গোলাবাড়িয়া এলাকায় তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। নিহত মনসুর ওই এলাকার খলিল ভূইয়া বাড়ির মৃত সালামত উল্লাহ ওরফে জুনুর ছেলে। সীতাকু- মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কয়েকদিন আগে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই সময় মনসুরকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি। 
 
সম্পর্কিত খবর

শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে যাওয়ার ভিডিও প্রচার

শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে যাওয়ার ভিডিও প্রচার

দুর্গাপূজার ছুটি বাড়তে পারে

দুর্গাপূজার ছুটি বাড়তে পারে

তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ফরিদপুরে দোকান ঘরের দেয়াল চাপা পড়ে যুবকের মৃত্যু

ফরিদপুরে দোকান ঘরের দেয়াল চাপা পড়ে যুবকের মৃত্যু

ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

যুবদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, এলাকায় ভাঙচুর ও গুলি বর্ষণ

যুবদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, এলাকায় ভাঙচুর ও গুলি বর্ষণ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম