Logo
Logo
×

জাতীয়

মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আগুন

asif

asif

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পিএম

মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আগুন

মিরপুর প্রতিনিধি - রাজধানীর মিরপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন। অভিযানকালে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে ফুটপাতে বসা হকারদের সঙ্গে সংর্ঘষ ঘটেছে। আগুন দেওয়া হয়েছে দোকানেও। এছাড়া সিটি করপোরেশনের গাড়িতে আগুনও দেওয়া হয়েছে। ঘটেছে ধাওয়া-পাল্টা ধাওয়াও। সেইসঙ্গে গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহে গেলে বাধা দেওয়ার পাশাপাশি হামলার চেষ্টা করা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১৩ থেকে ১০ নম্বর এলাকায় হোপ মার্কেট এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান চলাকালে এই সংঘর্ষের সূত্রপাত হয়। হকারদের দাবি, সকালে সিটি করপোরেশনের লোকজন ফুটপাতের দোকান উচ্ছেদ করতে আসেন। হোপ মার্কেটের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদ করতে গিয়ে সেখানে বিদ্যুতের তার থেকে আগুন ধরে যায়। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন হকাররা। পরে সিটি করপোরেশনের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করতে যায় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে ছিল পুলিশ। দুপুর পৌনে ১২টার পরও উত্তেজনা চলছিল। তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। অন্যদিকে ফুটপাতের ব্যবসায়ীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশের সদস্যদের চেয়ে ফুটপাতের ব্যবসায়ীরা সংখ্যায় বেশি ছিল। তাদের ইটপাটকেলের মুখে পুলিশ পিছু হটে। অভিযানকালে বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশের একটি দোকানে আগুন লাগানো হয়। এ সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের পিকআপ গেলে হকাররা সেটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তার কয়েক মিনিট পরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি যায় আগুন নেভাতে যেতে দেখা গেছে। প্রায় ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ওই দোকানে বিভিন্ন মালামাল ছিল বলে দাবি হকারদের। ‎ পুলিশ বলছে, হকার উচ্ছেদ অভিযান চালাতে গেলে হকাররা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। এদিকে ঘটনাস্থল থেকে ছবি ও ভিডিও তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরও বাধা দেন হকাররা। এ সময় আগুনে পোড়া গাড়ির ছবি তুলতে গেলে হকারদের হামলায় মাহবুব হোসেন নবীন নামের একজন সংবাদকর্মী আহত হয়েছেন।

 

 

সম্পর্কিত খবর

হাদির নাম মুছে ‘শেখ মুজিবুর রহমান’ নামেই ফিরছে ঢাবির হল

হাদির নাম মুছে ‘শেখ মুজিবুর রহমান’ নামেই ফিরছে ঢাবির হল

নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

দুর্গাপূজায় থাকবে ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্গাপূজায় থাকবে ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি: স্বরাষ্ট্রমন্ত্রী

সারের কৃত্রিম সংকট জামায়াতের সৃষ্টি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সারের কৃত্রিম সংকট জামায়াতের সৃষ্টি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ফাঁসি হলেও আমরা আওয়ামী লীগই করবো: সাবেক এমপি সাবিনা তুহিন

ফাঁসি হলেও আমরা আওয়ামী লীগই করবো: সাবেক এমপি সাবিনা তুহিন

দেশের বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা আনতে সৌরবিদ্যুতে জোর দিচ্ছে সরকার

দেশের বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা আনতে সৌরবিদ্যুতে জোর দিচ্ছে সরকার

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম