Logo
Logo
×

জাতীয়

আইনজীবীদের নিয়ে মন্তব্য, নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি সেলিমকে নোটিশ

asif

asif

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম

আইনজীবীদের নিয়ে মন্তব্য, নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি সেলিমকে নোটিশ

লক্ষীপুর প্রতিনিধি - আইনজীবীদের নিয়ে প্রকাশ্যে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জেলা জজ কোর্টের আইনজীবী ওমর ফারুক তুষার। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিতভাবে বক্তব্য প্রত্যাহার এবং আইনজীবীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। নোটিশে অভিযোগ করা হয়েছে, গত বুধবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আইনজীবীদের উদ্দেশে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। এতে উল্লেখ করা হয়েছে, সেখানে এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, আইনজীবীরা রাতে দোয়া করেন যেন পরদিন দুই চার জন মাদকসেবীকে পেয়ে জামিন করিয়ে বাজার করে বাড়ি ফিরতে পারেন। আইনজীবীরা সামান্য টাকার বিনিময়ে মাদকসেবীদের জামিন করান। নোটিশে এই বক্তব্যকে ভিত্তিহীন, মনগড়া ও কুরুচিপূর্ণ বলা হয়েছে। এতে আরও বলা হয়, বিচারব্যবস্থার অপরিহার্য অঙ্গ আইনজীবী সমাজকে নিয়ে একজন সংসদ সদস্যের এমন মন্তব্য দায়িত্বশীল জনপ্রতিনিধির আচরণ নয়। বিরোধী দলে থাকাকালে রাজনৈতিক নেতাকর্মীদের মৌলিক অধিকার ও আইনি সুরক্ষায় আইনজীবীদের অবদানের কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশদাতা ওমর ফারুক তুষারের দাবি, এই বক্তব্য আইনজীবীদের সামাজিক মর্যাদা ক্ষুণœ করেছে, সংবিধানের ২৭ অনুচ্ছেদের পরিপন্থি এবং দ-বিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির অপরাধের শামিল। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম ও জনসমক্ষে এ বক্তব্যের কারণে আইনজীবীদের আত্মমর্যাদা মারাত্মকভাবে ক্ষুণœ হয়েছে। নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত আদালতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত খবর

জনআস্থা বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

জনআস্থা বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া যুবকের মৃত্যু

ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া যুবকের মৃত্যু

বিমানবন্দরে লাগেজ নিয়ে বিড়ম্বনা, জামায়াতের ৪ এমপির লিখিত অভিযোগ

বিমানবন্দরে লাগেজ নিয়ে বিড়ম্বনা, জামায়াতের ৪ এমপির লিখিত অভিযোগ

সংবিধান থেকে সমাজতন্ত্র-ধর্মনিরপেক্ষতা বাদ দিতে আইনি নোটিশ

সংবিধান থেকে সমাজতন্ত্র-ধর্মনিরপেক্ষতা বাদ দিতে আইনি নোটিশ

নোয়াখালীতে বিশেষ অভিযানে আটক কিশোর গ্যাংয়ের ৬৮ সদস্য

নোয়াখালীতে বিশেষ অভিযানে আটক কিশোর গ্যাংয়ের ৬৮ সদস্য

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ায় আটক শিক্ষককে বাড়ি পৌঁছে দিল পুলিশ

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ায় আটক শিক্ষককে বাড়ি পৌঁছে দিল পুলিশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম