Logo
Logo
×

জাতীয়

সংবিধান থেকে সমাজতন্ত্র-ধর্মনিরপেক্ষতা বাদ দিতে আইনি নোটিশ

asif

asif

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পিএম

সংবিধান থেকে সমাজতন্ত্র-ধর্মনিরপেক্ষতা বাদ দিতে আইনি নোটিশ

বিশেষ প্রতিনিধি - সংবিধান সংস্কার প্রক্রিয়াকে সামনে রেখে বাংলাদেশের সংবিধান থেকে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ স্থায়ীভাবে বাদ দেওয়ার অনুরোধ করে আইনি নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ নোটিশ দেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (জন বিভাগ), জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে। আইনি নোটিশে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৭ সালের জানুয়ারি মাসে সরকার জাতীয় সংসদের মাধ্যমে সংবিধান সংস্কারের উদ্যোগ নেবে এবং পরে জনগণের অনুমোদনের জন্য তা জাতীয় গণভোটে দেওয়া হবে। রাষ্ট্রের এ আসন্ন পুনর্মূল্যায়নের প্রেক্ষাপটে সংবিধানে কৃত্রিমভাবে চাপিয়ে দেওয়া এবং জাতীয় স্বার্থবিরোধী নীতিগুলো বাদ দেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সংবিধানের প্রস্তাবনা ও মূলনীতিতে স্থান পাওয়া ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’র মতো সেকেলে ও আরোপিত মতবাদগুলো স্বাধীন বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ও গণতান্ত্রিক আকাক্সক্ষার চরম পরিপন্থী। নোটিশে অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরে সহজ ও জোরালো ভাষায় ব্যাখ্যা করা হয়েছে যে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার প্রামাণ্য সংজ্ঞা অনুযায়ী সমাজতন্ত্রের মূল লক্ষ্যই হলো ব্যক্তিমালিকানা ধ্বংস করে সব সম্পদ রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া। বর্তমান মুক্তবাজার অর্থনীতির যুগে রাষ্ট্রীয় সমাজতন্ত্র পুরো বিশ্বেই একটি ব্যর্থ ধারণা হিসেবে প্রমাণিত হয়েছে। অথচ আমাদের সংবিধানে এখনও ‘সমাজতন্ত্র’ বহাল থাকায় বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বড় ধরনের পুঁজি খাটাতে ভয় পান। তাদের মনে সবসময় এই আতঙ্ক কাজ করে যে, সংবিধানের সমাজতান্ত্রিক নীতির দোহাই দিয়ে যেকোনো সময় তাদের ব্যক্তিগত শিল্প-প্রতিষ্ঠান বা বাণিজ্যিক বিনিয়োগ সরকার জাতীয়করণ করে নিতে পারে। এ একটি অমূলক ও সেকেলে শব্দের কারণেই দেশে কাক্সিক্ষত বিদেশি বিনিয়োগ আসছে না এবং বেসরকারি খাত পুরোপুরি বিকশিত হতে পারছে না। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুরক্ষায় সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৮ এবং অনুচ্ছেদ ১০ থেকে ‘সমাজতন্ত্র’ অবিলম্বে বিলুপ্ত করা প্রয়োজন। আইনি নোটিশে ৯০ দিনের মধ্যে সংবিধান সংশোধন ও জাতীয় গণভোটের মাধ্যমে সংবিধান থেকে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ সম্পূর্ণ অপসারণের প্রয়োজনীয় আইনি ও সাংবিধানিক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। হাইকোর্টে রিট করার কথাও জানানো হয়েছে।

 

সম্পর্কিত খবর

জনআস্থা বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

জনআস্থা বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া যুবকের মৃত্যু

ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া যুবকের মৃত্যু

বিমানবন্দরে লাগেজ নিয়ে বিড়ম্বনা, জামায়াতের ৪ এমপির লিখিত অভিযোগ

বিমানবন্দরে লাগেজ নিয়ে বিড়ম্বনা, জামায়াতের ৪ এমপির লিখিত অভিযোগ

নোয়াখালীতে বিশেষ অভিযানে আটক কিশোর গ্যাংয়ের ৬৮ সদস্য

নোয়াখালীতে বিশেষ অভিযানে আটক কিশোর গ্যাংয়ের ৬৮ সদস্য

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ায় আটক শিক্ষককে বাড়ি পৌঁছে দিল পুলিশ

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ায় আটক শিক্ষককে বাড়ি পৌঁছে দিল পুলিশ

গৃহকর্মীকে নির্যাতন-ধর্ষণের অভিযোগে ২ জন গ্রেপ্তার

গৃহকর্মীকে নির্যাতন-ধর্ষণের অভিযোগে ২ জন গ্রেপ্তার

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম