Logo
Logo
×

জাতীয়

বিমানবন্দরে লাগেজ নিয়ে বিড়ম্বনা, জামায়াতের ৪ এমপির লিখিত অভিযোগ

asif

asif

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পিএম

বিমানবন্দরে লাগেজ নিয়ে বিড়ম্বনা, জামায়াতের ৪ এমপির লিখিত অভিযোগ

ঢাকা প্রতিনিধি - হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি৩৩৮ ফ্লাইটে লাগেজ নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্য। যাত্রী হয়রানি, লাগেজ যথাযথভাবে বুঝিয়ে না দেওয়া এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে তারা বিমান কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগকারী চার সংসদ সদস্য হলেন, শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন আইউবী ও খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন। লিখিত অভিযোগে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে সৌদি আরবের মদিনা থেকে ঢাকায় অবতরণ করে বিজি-৩৩৮ ফ্লাইটটি। তবে অবতরণের পর তিন ঘণ্টা পার হলেও বেশির ভাগ যাত্রী তাদের ট্যাগযুক্ত লাগেজ বুঝে পাননি। অভিযোগপত্রে আরও বলা হয়, ওই ফ্লাইটে অন্তত ৩৫ জন সংসদ সদস্যসহ বিপুলসংখ্যক যাত্রী ছিলেন। লাগেজ না পাওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এর যৌক্তিক কারণ জানানো কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ দেখা যায়নি। ফলে যাত্রীদের দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয়। বিষয়টি দ্রুত সমাধান করে যাত্রীদের লাগেজ বুঝিয়ে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক বরাবর অভিযোগটি দেওয়া হয়। ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন অভিযোগপত্রের ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ভোগান্তির শেষ কোথায়?’ তিনি আরও লেখেন, আজ (গতকাল বৃহস্পতিবার) সকাল ৮টা ৫৫ মিনিটে অবতরণ করা বিজি৩৩৮ ফ্লাইটের সাধারণ যাত্রীদের পক্ষ হতে যাত্রী হয়রানি, মালামাল যথাযথভাবে বুঝিয়ে না পাওয়া ও কর্তব্যে অবহেলার কারণে আমরা ৪ জন জাতীয় সংসদ সদস্য বিমান কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দাখিল করলাম। এদিকে এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

 

সম্পর্কিত খবর

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

জয়পুরহাটে জমির সীমানার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

জয়পুরহাটে জমির সীমানার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম