Logo
Logo
×

জাতীয়

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক

asif

asif

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:১২ পিএম

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক

বিশেষ প্রতিনিধি - অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ল্যান্ড ডিফেন্স এক্সপোজিশন অ্যান্ড চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৬-এ অংশগ্রহণকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসাল কোয়লে এবং ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েলের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। গত সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসাল কোয়লের সঙ্গে বৈঠকে পারস্পরিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং উভয় পক্ষ ভবিষ্যতে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। অপরদিকে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েলের সঙ্গে বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি জোরদারে ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ (ডিআরইই) আয়োজনে, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিং (বিআইপিএসওটি)-এ গ্লোবাল পিস অপারেসন্স ইনিশিয়েটিভ (জিপিওআই)-এর অর্থায়নে প্রশিক্ষণ কোর্স চালু এবং বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। 
 
সম্পর্কিত খবর

সংবিধান সংশোধনের পর গণভোটের ব্যবস্থা রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধনের পর গণভোটের ব্যবস্থা রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

সুন্দরবনের পাশে অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ

সুন্দরবনের পাশে অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিক্ষকতা পেশা কখনোই সাধারণ চাকরির মতো হতে পারে না: প্রধানমন্ত্রী

শিক্ষকতা পেশা কখনোই সাধারণ চাকরির মতো হতে পারে না: প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম