Logo
Logo
×

জাতীয়

সাভারে পুলিশ সেজে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

asif

asif

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ পিএম

সাভারে পুলিশ সেজে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি-: ঢাকার সাভারে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় একটি ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার মাদারীপুরের রাজৈর থানার টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি থানার আলীপুর গ্রামের উজ্জল সরদার (৩২), মাদারীপুর সদর মডেল থানার কুলপদ্দি গ্রামের জুয়েল সিকদার (৩৮) এবং কালকিনি থানার খাসেরহাট গ্রামের তামিম হাওলাদার (২৫)। গতকাল বুধবার দুপুরে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানান ঢাকা জেলা ডিবি (উত্তর) থানার ওসি সাইদুল ইসলাম। ডিবি জানায়, গত ১০ সেপ্টেম্বর দুপুর ১১টার দিকে সাভার মডেল থানার হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা প্রাইভেটকার, হাইস ও নোয়াহ গাড়ি ব্যবহার করে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন। অভিযানে তাদের কাছ থেকে একটি নীল রঙের টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল, পুলিশের একটি নীল টি-শার্ট, একটি লোহার হাসুয়া, দুটি লোহার ছুরি, দুটি বাটন ও বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার করা হয়। এ ছাড়া নগদ ১৩ হাজার ১৬৭ টাকা, ‘জাহিদুল’ নামের একটি নেমপ্লেট, তিনটি মানিব্যাগ ও দুটি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার উজ্জল সরদারের বিরুদ্ধে শরীয়তপুরের গোসাইরহাট থানায় এবং তামিম হাওলাদারের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। ঢাকা জেলা উত্তর ডিবি জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম