Logo
Logo
×

জাতীয়

ময়মনসিংহে হাসপাতালে গলার চেইন চুরির সময় ২ নারী আটক

asif

asif

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৯ পিএম

ময়মনসিংহে হাসপাতালে গলার চেইন চুরির সময় ২ নারী আটক

নিজস্ব প্রতিনিধি-: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর থেকে বোরখা পরিহিত দুই নারী চোরকে আটক করেছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। গতকাল বুধবার দুপুরে ভৈরব থেকে আসা আমেনা ও সাবিনা নামে দুই নারী চোরকে আটক করা হয়। হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাইনউদ্দিন খান জানান, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ এলাকা থেকে চিকিৎসা নিতে আসা মুনজিয়া বেগম আউটডোরে ২০৯ নম্বর কক্ষের সামনে লাইনে দাঁড়ানো অবস্থায় সামনে ও পেছনে লাইনে থাকা বোরখা পরিহিত দুই নারী কৌশলে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে তাদের সঙ্গে থাকা পুরুষদের হাতে তুলে দেয়। গলা থেকে স্বর্ণের চেইন নেওয়ার বিষয়টি মুনজিয়া বেগম টের পেয়ে চিৎকার চেঁচামেচি করেন ওই দুই নারীকে ধরে ফেলেন। তিনি আরও জানান, পরে আনসারের সহায়তায় হাসপাতালে পরিচালকের কাছে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে ওই দুই নারীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 
 

সম্পর্কিত খবর

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

জয়পুরহাটে জমির সীমানার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

জয়পুরহাটে জমির সীমানার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম