Logo
Logo
×

জাতীয়

ময়মনসিংহে স্কুলের অফিসকক্ষে ২ শিক্ষকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

asif

asif

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পিএম

ময়মনসিংহে স্কুলের অফিসকক্ষে ২ শিক্ষকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

নিজস্ব প্রতিনিধি-: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি স্কুলের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর ভিডিওটি ভাইরাল হলে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। পরে খোঁজ নিয়ে জানা যায়, মারামারিতে জড়ানো দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী। ঘটনাটি রাঙ্গামাটিয়া ইউনিয়নের ‘আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’। দুই শিক্ষক হলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। পারিবারিক বিরোধের জের ধরে প্রায়ই তাদের মধ্যে স্কুলে এমন ঘটনা ঘটে বলে প্রধান শিক্ষক আফজাল হোসেন স্বীকারও করেছেন। স্কুল কর্তপক্ষ জানিয়েছে, ২০০৪ সালে তাদের বিয়ে হয়। তাদের এক মেয়ে বর্তমানে বিশ^বিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। গত প্রায় ১৪ বছর ধরে তারা আলাদা থাকেন এবং বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলছে। ২০১১ সালের দিকে তারা দুজনই একই বিদ্যালয়ে যোগ দেন। প্রধান শিক্ষক আফজাল হোসেন বলেন, ঘটনার দিনও পারিবারিক বিরোধের কারণেই তাদের মধ্যে মারামারি হয়। এ সময় সহকর্মী শিক্ষকদের দিয়ে তিনিই ভিডিওটি ধারণ করান। বিদ্যালয়ের ভেতরে এ ধরনের আচরণ করা উচিত হয়নি বলেও স্বীকার করেন তিনি। এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী শিক্ষক আসমা বেগমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ঘটনাটি ১০ থেকে ১২ দিন আগের হলেও ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাদের নজরে এসেছে। বিদ্যালয়ে শিক্ষকদের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় জানিয়ে তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে বলে তারা জানতে পেরেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে। নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’র মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি। তিনি বলেন, দুই শিক্ষকের মারামারির ভিডিওটি তিনি দেখেছেন। ঘটনাটি অপ্রত্যাশিত। শিক্ষকদের এমন আচরণ কোমলমতি শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব ফেলবে। 
 

সম্পর্কিত খবর

তীব্র শিক্ষক সঙ্কটে জোড়াতালি দিয়ে চলছে দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রম

তীব্র শিক্ষক সঙ্কটে জোড়াতালি দিয়ে চলছে দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রম

দখলদাররা গিলে খাচ্ছে গাজীপুরের শালবন

দখলদাররা গিলে খাচ্ছে গাজীপুরের শালবন

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম