Logo
Logo
×

জাতীয়

ঢাকা থেকে সৌদিগামী শতাধিক ফ্লাইট বাতিল, আটকা ১৫ হাজারের বেশি যাত্রী

asif

asif

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম

ঢাকা থেকে সৌদিগামী শতাধিক ফ্লাইট বাতিল, আটকা ১৫ হাজারের বেশি যাত্রী

নিজস্ব প্রতিনিধি- নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ৫ দিনে ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট বাতিলের কারণে এখন পর্যন্ত ১৫৭৭৯ জন যাত্রী আটকা পড়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এই তথ্য জানান। তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে ৪২টি। এর মধ্যে বিমানের ফ্লাইটের সংখ্যা ১৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারের ৮টি এবং রিয়াদ এয়ারের ৭টি। ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৬১টি। এর মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৮টি, ফ্লাই দুবাইয়ের ৬টি এবং এয়ার ইন্ডিয়ার ৩টি। বেবিচক জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অবস্থা চলতে থাকবে। 
 
সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেলে কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেলে কারাবন্দির মৃত্যু

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ

চট্টগ্রামে জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, পরিকল্পনা করে দ্বিতীয় স্বামী

চট্টগ্রামে জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, পরিকল্পনা করে দ্বিতীয় স্বামী

ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় হওয়া লজ্জার: প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় হওয়া লজ্জার: প্রধানমন্ত্রী

ময়মনসিংহে স্কুলের অফিসকক্ষে ২ শিক্ষকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

ময়মনসিংহে স্কুলের অফিসকক্ষে ২ শিক্ষকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

তীব্র শিক্ষক সঙ্কটে জোড়াতালি দিয়ে চলছে দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রম

তীব্র শিক্ষক সঙ্কটে জোড়াতালি দিয়ে চলছে দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রম

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম