Logo
Logo
×

জাতীয়

ঢাকা মেডিকেলে কারাবন্দির মৃত্যু

asif

asif

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পিএম

ঢাকা মেডিকেলে কারাবন্দির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি-: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইয়াসিন আরাফাত (২২) নামে এক সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী জসীম উদ্দীনসহ কয়েক কারারক্ষী তাকে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। কারা সূত্রে জানা যায়, এর আগে ইয়াসিন আরাফাত কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। সেখান থেকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আজ তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে রাতে ঢামেক হাসপাতালে আনা হয়। সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি কী মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি। মৃতের গ্রামের বাড়ি গাজীপুর কোনাবাড়ি চৌরাস্তা এলাকায় তার বাবার নাম মইজুল।

সম্পর্কিত খবর

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ

চট্টগ্রামে জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, পরিকল্পনা করে দ্বিতীয় স্বামী

চট্টগ্রামে জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, পরিকল্পনা করে দ্বিতীয় স্বামী

ঢাকা থেকে সৌদিগামী শতাধিক ফ্লাইট বাতিল, আটকা ১৫ হাজারের বেশি যাত্রী

ঢাকা থেকে সৌদিগামী শতাধিক ফ্লাইট বাতিল, আটকা ১৫ হাজারের বেশি যাত্রী

ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় হওয়া লজ্জার: প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় হওয়া লজ্জার: প্রধানমন্ত্রী

ময়মনসিংহে স্কুলের অফিসকক্ষে ২ শিক্ষকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

ময়মনসিংহে স্কুলের অফিসকক্ষে ২ শিক্ষকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

তীব্র শিক্ষক সঙ্কটে জোড়াতালি দিয়ে চলছে দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রম

তীব্র শিক্ষক সঙ্কটে জোড়াতালি দিয়ে চলছে দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রম

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম