Logo
Logo
×

জাতীয়

দুবাইফেরত যাত্রীর পায়ুপথে চারটি ‘সোনার ডিম’

asif

asif

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম

দুবাইফেরত যাত্রীর পায়ুপথে চারটি ‘সোনার ডিম’

দুবাইফেরত যাত্রীর পায়ুপথে চারটি ‘সোনার ডিম’
ঢাকা প্রতিনিধি - ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর পায়ুপথে লুকানো চারটি ডিম্বাকৃতির সোনাসদৃশ বস্তু উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ছাড়া তার অন্তর্বাসের কাপড়ে মাখানো সোনাসদৃশ পেস্টও পাওয়া গেছে। উদ্ধার করা এসব সোনার মোট ওজন প্রায় এক কে.জি.। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। এনবিআরের জনসংযোগ দপ্তর এসব তথ্য জানায়। গতকাল রোববার ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে ওই ব্যক্তির ওপর নজরদারি করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। পরে এক্সরে পরীক্ষায় তার পায়ুপথে সোনাসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। এরপর তার পায়ুপথ থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। তবে উদ্ধার করা এসব বস্তুতে প্রকৃত সোনার পরিমাণ ও বিশুদ্ধতা কত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা ও পরিশোধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রকৃত সোনার পরিমাণ জানা যাবে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তর্দেশীয় চোরাচালানচক্র জড়িত থাকতে পারে। চক্রটির সদস্যদের শনাক্ত এবং নেপথ্যে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।

সম্পর্কিত খবর

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

জয়পুরহাটে জমির সীমানার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

জয়পুরহাটে জমির সীমানার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম