Logo
Logo
×

জাতীয়

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলে-পুত্রবধূর মারধরের পর মায়ের মৃত্যু

asif

asif

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলে-পুত্রবধূর মারধরের পর মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক - ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর মারধরের স্বীকার হওয়ার পর মিনারা আক্তার (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিনারা আক্তার ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি উত্তর এলাকার বাসিন্দা। তিনি মৃত শিহাব উদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পত্তি নিয়ে মিনারা আক্তার ও তার মেয়ে শাহানা বেগমের সঙ্গে বিরোধ চলছিল ছেলে কামরুল হাসান ও পুত্রবধূ নিলুফার ইয়াসমিনের। এ নিয়ে গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সদস্যদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে কামরুল ও তার স্ত্রী নিলুফার মিনারাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে অসুস্থ হয়ে পড়লে রাত সোয়া ১২টার দিকে স্থানীয় লোকজন তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্বজনেরা তাকে বাড়িতে ফিরিয়ে নেন। তবে গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় আবারও হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা জানান, মিনারার বাঁ চোখ আঘাতের কারণে ফুলে ছিল। তিনি ওই চোখে দেখতে পারছিলেন না। তার উচ্চ রক্তচাপও ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্বজনেরা তাকে বাড়িতে নিয়ে যান। পরে সাড়ে ভোর ৫টার তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, এ ঘটনায় বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে মিনারার ছেলে ও পুত্রবধূ পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

জয়পুরহাটে জমির সীমানার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

জয়পুরহাটে জমির সীমানার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম