Logo
Logo
×

জাতীয়

ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, বাবাকে দল থেকে অব্যাহতি

asif

asif

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম

ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, বাবাকে দল থেকে অব্যাহতি

ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, বাবাকে দল থেকে অব্যাহতি 
নিজস্ব প্রতিবেদক -: ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠার পর চট্টগ্রামের রাউজানে বিএনপির এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার ওই বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া বিএনপি নেতার নাম সেলিম উদ্দিন। তিনি উপজেলার কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক। ওই ইউনিয়নে বিএনপির দুটি কমিটি রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। এর আগে গত সোমবার ভোরে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে ছাত্রলীগের মিছিলটি হয়। মিছিলটিতে সেলিম উদ্দিনের ছেলে সজীব উদ্দিন নেতৃত্ব দেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, মিছিলের ভিডিও দেখে সজীবকে শনাক্ত করা হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী। সম্প্রতি দেশে ফিরে নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রমের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন। আগেও তিনি এ সংগঠনে যুক্ত ছিলেন। কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। তার ছেলের ভূমিকার কারণে তাকে আগেও কয়েকবার দল থেকে সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি ছেলেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছেন। তাই তাকে কার্যত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জানতে চাইলে রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘বিএনপি নেতার ছেলে সজীব সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে নিষিদ্ধ ছাত্রলীগে নতুন করে সক্রিয় হয়েছেন। আগেও দলটির সঙ্গে যুক্ত ছিলেন। তার নেতৃত্বে স্বল্প সময়ের জন্য একটি মিছিল হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত। মিছিলের পর রাতে ওই স্থানে টায়ার জ্বালিয়ে অরাজকতার চেষ্টা এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। দুটি ঘটনায় মামলা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

জয়পুরহাটে জমির সীমানার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

জয়পুরহাটে জমির সীমানার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম