Logo
Logo
×

জাতীয়

নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি

asif

asif

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএম

নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি

নিজস্ব প্রতিনিধি-: অজ্ঞাতনামা একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশ ও পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমকে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাধিক হুমকির বার্তা পাঠানো হয়। বার্তাগুলোতে ইংরেজি ও বাংলায় বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। ইংরেজিতে পাঠানো বার্তাগুলোর মধ্যে রয়েছে, ‘ঐড়ি ধৎব ুড়ঁ’, ‘ডব ধৎব ড়িৎৎু ধনড়ঁঃ ুড়ঁৎ ভধসরষু’ এবং ‘ওভ ঁ শববঢ় ড়হ ফড়রহম যিধঃ ুড়ঁ ফরফ বি রিষষ ঃধশব ধপঃরড়হ াবৎু ংড়ড়হ’। এ ছাড়া বাংলায় পাঠানো বার্তায় বলা হয়, ‘পরিবার শেষ করে দেবত্র। বংশ শেষ করে দেবত্র’, আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেফতার করা হলে খবর আছে। অন্য একটি বার্তায় তাকে উদ্দেশ করে বলা হয়, তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, গ্রেফতার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই। সর্বশেষ হুমকিতে বলা হয়, এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি। এসব হুমকির ঘটনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে গত ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় একটি জিডি করেন। ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, জোরারগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক কারবারে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অনেক সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানের কারণে এমন হুমকি দেওয়া হতে পারে বলে ধারণা করছেন তিনি। তিনি আরও জানান, হুমকি দেওয়া নম্বরটির পরিচয় শনাক্ত এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত খবর

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

জয়পুরহাটে জমির সীমানার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

জয়পুরহাটে জমির সীমানার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম