Logo
Logo
×

জাতীয়

ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি

asif

asif

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:৫৪ পিএম

ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি

 রংপুর প্রতিনিধি- রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর আগে ক্যাম্পাসের সার্বিক আইনশৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে রংপুরের তাজহাট থানার ওসি কাছে ১৪৪ ধারা জারির অনুরোধ জানিয়ে লিখিত আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান। প্রশাসনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, গত ৩ আগস্ট ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী গুরুতরসহ অন্তত ২০ জন আহত হন। বর্তমানে আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই ঘটনার জেরে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উভয় সংগঠন একই সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিলে সংঘাতের আশঙ্কা তৈরি হয়। এ পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়। গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, প্রদর্শনীতে থাকা একটি ব্যানারকে কেন্দ্র করে প্রথমে বাকবিত-া, পরে হাতাহাতি এবং শেষ পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রদর্শনীতে থাকা একটি ব্যানার নিয়ে আপত্তি তোলে ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিত-া শুরু হয়। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে দুই সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন এবং পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। পরে প্রক্টর ড. ফেরদৌস রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে আবারও সংঘর্ষ শুরু হয়। ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রাকিব দাবি করেন, প্রশাসনের অনুমতি নিয়েই তারা কর্মসূচির আয়োজন করেছিলেন। তাদের অভিযোগ, কর্মসূচি প- করতে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। অন্যদিকে ছাত্রদলের নেতা ইয়ামিনের দাবি, প্রদর্শনীতে যুদ্ধাপরাধের দায়ে দ-িত কয়েকজন জামায়াত নেতার ছবি সংবলিত ব্যানার টানানো হয়েছিল। সেটি সরানোর দাবি জানালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা হামলা চালায় এবং এতে তাদের কয়েকজন আহত হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, সংঘর্ষে জড়িতদের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। 
 

সম্পর্কিত খবর

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম