Logo
Logo
×

জাতীয়

সরকার নির্বাচনের শুরু থেকেই বিশ্বাসঘাতকতা করছে: নাহিদ

asif

asif

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:২৯ পিএম

সরকার নির্বাচনের শুরু থেকেই বিশ্বাসঘাতকতা করছে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক -: এই সরকার যেই বিশ্বাসঘাতকতা এই নির্বাচনের শুরু থেকেই করেছে, প্রতি পদে পদে এই বিশ্বাসঘাতকতা বাংলাদেশের জনগণের সঙ্গে তারা করে যাবে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, আপনারা, আমরা, বাংলাদেশের জনগণ এই সরকারকে কোনোভাবেই এই ধরনের আচরণ করতে দেবো না। আজকে আমরা সচিবালয়ের এখানে এসেছি। বার্তা দিতে এসেছি। যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না দেখে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে জ্বালানি ও দ্রব্যমূল্যের প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় গুলোতে ক্যাম্পাস গুলোতে সরকার দলের নতুন ক্ষমতাসীন ছাত্র সংগঠন, ছাত্রদলের সন্ত্রাসীরা, বিরোধী দলের যারা ছাত্রনেতা রয়েছে ছাত্রশিবির, ছাত্র সংসদ এবং ছাত্রশক্তির নেতৃবৃন্দদের ওপরে নির্বিচারে হামলা করছে। আমরা বলবো জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধারা এখনও ক্যাম্পাসগুলোতে রয়েছে। কোনোভাবেই ক্যাম্পাসের দখলদারত্ব কোনো ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে আপনারা দেবেন না। তিনি বলেন, আপনাদের রক্ত ঝরছে। বাংলাদেশের মানুষই এটা দেখছে। বাংলাদেশের জনগণ আপনাদের সঙ্গে আছে। ঢাকা শহরের মানুষকে বলবো আমরা দেখছি রাস্তাঘাটে মহিলারা মিছিল করছে। হাড়ি পাতিল নিয়ে মিছিল করছে। হারিকেন নিয়ে মানুষ নেমে আসছে। কারণ গ্যাস নাই এবং বিদ্যুতের বিল অপ্রয়োজনীয়ভাবে ভুতুরে বিল দিচ্ছে। ঢাকা শহরের মানুষের ওপরে এই যে নির্মম অত্যাচার এই সরকার শুরু করেছে। আমরা জানতাম এই অত্যাচার করবে। কারণ গণভোটের গণরায় যেই সরকার মানে না, জনগণের কোনো দাবি-দাওয়া এই সরকার পূরণ করবে না। নাহিদ ইসলাম বলেন, সরকারের প্রতি বলবো অবিলম্বে গ্যাসের দাম বৃদ্ধি করার পায়তারা করলে গদিতে বসতে পারবেন না। আপনারা দফায় দফায় পাঁচ মাসে সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন, জ্বালানির দাম বৃদ্ধি করেছেন। এখন গ্যাসের দাম বৃদ্ধি করার পায়তারা করছেন— এই পায়তারা অবিলম্বে বন্ধ করতে হবে।

 

সম্পর্কিত খবর

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম