Logo
Logo
×

জাতীয়

কাশিয়ানীতে রেললাইনে পড়েছিল ট্রেনে কাটা দুজনের লাশ

asif

asif

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৩০ পিএম

কাশিয়ানীতে রেললাইনে পড়েছিল ট্রেনে কাটা দুজনের লাশ

গোপালগঞ্জের প্রতিনিধি- গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়া দুই যুবকের লাশ রেল লাইন থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে স্থানীয় লোকজন মহেশপুর রেল স্টেশন সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে রেললাইনে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান। নিহতরা হলেন- উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)।  ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, স্থানীয়দের দাবি তারা দুজন মাদকাসক্ত ছিলেন। ধারনা করা হচ্ছে, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী আইনি প্রক্রিয়া ও মরদেহ হস্তান্তর করবে। 
 
সম্পর্কিত খবর

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম