Logo
Logo
×

জাতীয়

নাটোরে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ

asif

asif

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৩৮ পিএম

নাটোরে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ

নাটোর প্রতিনিধি-  নাটোরের বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল নিয়ে বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল উপজেলা পরিষদে গিয়ে ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নেয়। নিয়োগে স্বচ্ছতা না থাকার অভিযোগ তুলে তারা ফলাফল বাতিল ও পুনরায় যাচাই-বাছাইয়ের দাবি জানান। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপস্থিত সাংবাদিকদের বাগ্বিত-া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ ঘনিষ্ঠদের সুযোগ দেওয়া হলেও ছাত্রদলের নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে।তবে অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক বলেন, আমি একটি মিটিংয়ে আছি। বিষয়টি পরে আপনাদের জানাতে পারব। ঘটনার পর উপজেলা পরিষদ এলাকায় উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তিনি মন্তব্য করেননি। 
 

সম্পর্কিত খবর

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম