Logo
Logo
×

জাতীয়

চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ. চাকরিচ্যুত সরকারি কর্মচারী গ্রেপ্তার

asif

asif

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম

চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ. চাকরিচ্যুত সরকারি কর্মচারী গ্রেপ্তার

 ঢাকা প্রতিনিধি -  চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করতেন চাকরিচ্যুত সরকারি কর্মচারী হাসিবুল হাসান ওরফে লিটন (৩০)। তিনি চারটি পরোয়ানাভুক্তসহ এক মামলায় সাজাপ্রাপ্ত আসামি। বুধবার রাজধানীর মতিঝিল এলাকার বিটিসিএল কলোনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ইন্ট অ্যান্ড মিডিয়া অফিসার মো. মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, গ্রেপ্তার হাসিবুল হাসান ওরফে লিটন দীর্ঘদিন ধরে অন্যের নাম, সিল ও স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া দলিলাদির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। এই ঘটনায় ভুক্তভোগীরা রাজধানীর বিভিন্ন থানায় লিটনের বিরুদ্ধে একাধিক মামলা করেন। র‌্যাব কর্মকর্তা জানান, ২০২৪ সালের ১৯ মার্চ লিটনকে গোপালগঞ্জের যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালত এনআই এ্যাক্টের ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে ২০ লাখ টাকা জরিমানা এবং ১ বছর ৬ মাসের সশ্রম কারাদ- দেন। পরে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে লিটন দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পালিয়ে ছিলেন। এ সময় তিনি নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবনযাপন করছিলেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে ফরিদপুর জেলার নগরকান্দী থানার অনুরোধের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল অবস্থান শনাক্ত করে লিটনকে গ্রেপ্তার করে। 
 
সম্পর্কিত খবর

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম